এক্সপ্লোর

Bangladesh News : ভাঙা কালী মূর্তি, দগ্ধ মন্দির, বলপূর্বক কেড়ে নেওয়া হল হিন্দু দুই বোনের জমি, প্রকাশ্যে ভিডিও

Bangladesh News : রাজশাহির  সুপ্রিয়া সরকার। আক্রান্ত একদন উগ্রবাদীদের হাতে। দুই বোনে মিলে থাকতেন। এবার তাঁদের থেকে বলপূর্বক কেড়ে নেওয়া হল শেষ সম্বল জমিটুকুও

কলকাতা : নৈরাজ্যের  বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছেই। কখনও বাড়িতে ঢুকে খুন করা হচ্ছে  সনাতন জাগরণ মঞ্চের এক নেতার মা-কে, কখনও আবার অসহায় হিন্দু দুই বোনের জমি কেড়ে নেওয়া হচ্ছে জোর করে। এখানেই শেষ নয়, ইউনূসের শাসনে নিপীড়নের লাইভস্ট্রিমিং করায় গ্রেফতার করা হয়েছে  হিন্দু যুবককে। মন্দিরে ভাঙচুর তো চলছেই। রোজ। শুধু হিন্দু - আক্রোশের রেশ ছড়িয়ে পড়ছে।   

যেমন রাজশাহির  সুপ্রিয়া সরকার। আক্রান্ত একদন উগ্রবাদীদের হাতে। দুই বোনে মিলে থাকতেন। এবার তাঁদের থেকে বলপূর্বক কেড়ে নেওয়া হল শেষ সম্বল জমিটুকু, চরম অসম্মানের সঙ্গে। অভিযোগ, তাঁর জমিই দখল করে নিতে আসে মুসলিম সম্প্রদায়ের লোকজন। বাধা দিতে গেলে মহিলার জমিতে থাকা গাছ কেটে ফেলে মুখ বেঁধে রাখে দুষ্কৃতীরা। একটি ভিডিওতে দেখা গিয়েছে, ওই মহিলা আর্তনাদ করছেন। 'মুসলিম কান্ট্রিতে হিন্দুর কোনও জায়গা নেই। আমি হিন্দু বলে আমার কোনও জায়গা নেই?  একবার দখল করেছে। আবার এসেছে দখল করতে। এই দেখ সব মুখ বেঁধে বেঁধে এসেছে সব দেখ। এর আগে আমার মা একা বাড়িতে ছিল। বাড়িতে মেরে দিয়ে সব দখল করে নিয়েছে।' ক্যামেরার সামনে শোনা গেল তাঁর কাতর আর্তনাদ। বাঁচার আর্তি । দুর্বৃত্তদের হাত থেকে নিজের ভিটেমাটি বাঁচানোর আর্তি করছেন! 

অন্যদিকে বৃহস্পতিবার রাতে ভাঙচুর চালানো হয় নেত্রকোনার নসিবপুর গ্রামের কালী মন্দিরে। শুক্রবার সকালে সবার নজরে পড়ে বিগ্রহ ভাঙা। মন্দিরের ভিতরে আগুনও লাগানো হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে তদন্তের দাবি করেছেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জ্ঞানেশ সরকার। অন্যদিকে, চট্টগ্রামে হিনদুদের একের পর এক বাড়ি ভাঙচুর, মন্দিরে তাণ্ডব চালানোর ছবি পোস্ট করেছে বিজেপি।

 একদিকে যখন বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্য়াচার চলছে, চরমে উঠছে ভারত বিদ্বেষ, তখন ইঙ্গিতপূর্ণভাবে আরও কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান ! যে পাকিস্তানি সেনার অত্য়াচারের হাত থেকে পূর্ব পাকিস্তানের নাগরিকদের বাঁচাতে দিতে যুদ্ধে ঝাঁপিয়েছিল ভারত, সেই বাংলাদেশই আজ পাকিস্তানকে কাছে টানছে।

                       

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন :

 বাড়িতেই খুন চিন্ময়কৃষ্ণর ঘনিষ্ঠর মা, নৃশংস খুনের পর গলা থেকে খোলা হল তুলসিমালা !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'বিতর্ক শুরু হোক, কাল আমি সব জবাব দেব', যন্তর-মন্তর নিয়ে সংসদে উত্তর দিতে তৈরি শাহ
'বিতর্ক শুরু হোক, কাল আমি সব জবাব দেব', যন্তর-মন্তর নিয়ে সংসদে উত্তর দিতে তৈরি শাহ
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Zepto - র ওয়্যারহাউসে এ কী হাল ! আবর্জনা, খাবার-দাবার, একসঙ্গে পড়ে মেঝেতে, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ছবি
Zepto - র ওয়্যারহাউসে এ কী হাল ! আবর্জনা, খাবার-দাবার, একসঙ্গে পড়ে মেঝেতে, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ছবি
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget