এক্সপ্লোর

Bangladesh News: ফের উত্তাল বাংলাদেশ, দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র গোপালগঞ্জ, জারি কার্ফু

Bangladesh News Update: একসময় আওয়ামী লিগের গড় বলে পরিচিত ছিল এই গোপালগঞ্জ। সেখানে এনসিপি- র অনুষ্ঠান চলাকালীন কারা এই হামলা চালালো, উত্তেজনার পরিস্থিতি তৈরি করল?

আবির দত্ত : ফের উত্তাল বাংলাদেশ। রণক্ষেত্র বঙ্গবন্ধুর গোপালগঞ্জ। গতকাল দিনভর দফায় দফায় হামলা-সংঘর্ষ বাধে, সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল রাত ৮টা থেকে আজ সন্ধে ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কার্ফু জারি। বঙ্গবন্ধু মুজিবর রহমান, শেখ হাসিনার জেলা গোপালগঞ্জ আওয়ামি লীগের গড় বলে পরিচিত। গতকাল গোপালগঞ্জে ‘মার্চ টু গোপালগঞ্জের‘ ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি NCP। সেখানে মঞ্চ ভাঙচুর ও হামলা চালান আওয়ামি লীগ ও ছাত্র লীগের নেতা-কর্মীরা, খবর প্রথম আলো সূত্রে। এমনকি হামলার মুখেও পড়েন NCP নেতারা, শেষপর্যন্ত সেনা পাহারায় তাঁদের সমাবেশস্থল ছাড়তে হয়। DC-র বাসভবন, জেল চত্বরের আশেপাশে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন লাগানোর ঘটনাও ঘটেছে। ঢাকার বাইরে অন্তত ২০টি জায়গায় সড়ক-মহাসড়ক অবরোধ করা হয়। সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বাংলাদেশ পুলিশ। 

জাতীয় নাগরিক পার্টি এনসিপি- র আন্দোলনের এক বছর পূর্তি হচ্ছে। গতকাল গোপালগঞ্জে দফায় দফায় উত্তেজনা দেখা গিয়েছে। ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে গোপালগঞ্জে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর, হামলা চালানোর অভিযোগ উঠেছে। উত্তেজনার পরিস্থিতিতে সেনাবাহিনীও গুলি চালিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। গুলিবিদ্ধ ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। অন্তর্বর্তী সরকারের তরফে বিবৃতি দিয়ে অভিযোগ জানানো হয়েছে যে আওয়ামী লিগের ছাত্র সংগঠনের তরফে এই হামলা চালানো হয়েছে। দফায় দফায় উত্তেজনার জন্য কার্ফু ঘোষণা করা হয়েছে।

একসময় আওয়ামী লিগের গড় বলে পরিচিত ছিল এই গোপালগঞ্জ। সেখানে এনসিপি- র অনুষ্ঠান চলাকালীন কারা এই হামলা চালালো, উত্তেজনার পরিস্থিতি তৈরি করল? অভিযোগের তির আওয়ামী লিগের ছাত্র সংগঠনের দিকে। এই উত্তেজনার পরিস্থিতির আসল কারণ কী তা আগামী দিনে আরও স্পষ্ট হবে। গোপালগঞ্জের অশান্ত পরিস্থিতিতে সেনা এবং পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর, আহতের সংখ্যা আরও বাড়তে পারে। যেসব আহত হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের মধ্যে অনেকে আশঙ্কাজনক বলেও খবর পাওয়া যাচ্ছে। গত বছর জুলাই মাস থেকেই পরিস্থিতি অশান্ত হতে শুরু করেছিল বাংলাদেশে। কোটা সংস্কার আন্দোলনের আঁচে পরিস্থিতি এতটাই খারাপ হয়, যে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই বারংবার উত্তপ্ত হয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget