এক্সপ্লোর

Bangladesh News: বাংলাদেশে ফের অভ্যুত্থানের ছক? পাকিস্তানের সহযোগিতায় চক্রান্ত? নজরবন্দি হলেন সেনা আধিকারিক

Bangladesh Army Officer on Surveillance: বাংলাদেশের সেনাপ্রধান, জেনারেল ওয়াকার-উজ-জমানের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র চলছিল বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি: শেখ হাসিনা সরকারের পতনের পর কেটে গিয়েছে সাত মাস। সেই আবহে বাংলাদেশে কি নতুন করে অভ্যুত্থান ঘটার আশঙ্কা। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে এক সেনা আধিকারিক এই পরিকল্পনা করছেন বলে অভিযোগ। বিষয়টি টের পেতেই ওই সেনা আধিকারিককে নজরবন্দি করার সিদ্ধান্ত গৃহীত হল। (Bangladesh News)

বাংলাদেশের সেনাপ্রধান, জেনারেল ওয়াকার-উজ-জমানের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র চলছিল বলে জানা গিয়েছে। অভিযোগের তির কোয়ার্টার মাস্টার জেনারেল শোনা যাচ্ছে, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের বিরুদ্ধে। ওয়াকারকে হটিয়ে ফয়জুর নিজে সেনার সর্বাধিনায়ক হওয়ার ছক কষছিলেন। সেই নিয়ে সমর্থন জোগাড়েও নেমে পড়েছিলেন তিনি। কিন্তু ঠিক সময়ে বিষয়টি ধরে ফেলেন ওয়াকার। (Bangladesh Army Officer on Surveillance)

ভারতের একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওয়াকারকে সরাতে সেনার শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্প্রতি বৈঠকও করেন ফয়জুর। সেই বৈঠকের ব্যাপারে ওয়াকারকে কিছু জানানো হয়নি। কিন্তু ওই বৈঠকে যথেষ্ট সমর্থন জোগাড় করতে পারেননি ফয়জুর। আর তাতেই চক্রান্তের পর্দাফাঁস হয়ে যায়। বর্তমানে গোয়েন্দা সংস্থা Directorate General of Forces Intelligence in Bangladesh (DGFI)-এর নজরবন্দি করে রাখা হয়েছে ফয়জুরকে। 

এমনিতেই জামাত সমব্যথী হিসেবে পরিচিত ফয়জুর। আবার পাকিস্তানের সঙ্গেও তাঁর সংযোগ পাওয়া যায়। ২০২৫ সালের প্রথম দু’মাসে তিনি জামাত নেতৃত্ব এবং পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন বলে খবর। এই বৈঠকের খবর ওয়াকারের কাছে ছিল না। ওয়াকার বিদেশ সফরে যাওয়ার পর থেকেই ষড়যন্ত্র বাস্তবায়িত করার পরিকল্পনা শুরু হয়। ৭ মার্চ রাতে ঢাকায় তাঁর বিমান নামলে সঙ্গে সঙ্গে ওয়াকারকে গ্রেফতারি অথবা কনভয়ে হামলা চালিয়ে তাঁকে হত্যার পরিকল্পনা ছিল ফয়জুরের। 

সেই মতো সমর্থন জোগাড়ে ডিভিশন কম্যান্ডারদের সঙ্গে বৈঠকে বসেন ফয়জুর। ফয়জুর সেখানে সকলের সমর্থনও পাননি, পাশাপাশি, সেনাপ্রধানের সেক্রেট্যারিয়ট বৈঠকের কথা জেনে যায়। এর পরই নজরবন্দি করে ফেলা হয় ফয়জুরকে।

সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে গত বছর তেতে ওঠে বাংলাদেশ। সেই আন্দোলন ক্রমশ হিংসাত্মক আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত পতন ঘটে হাসিনা সরকার। এর পর নোবেল শান্তি পুরস্কারজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও, শান্তি ফেরেনি বাংলাদেশে। বরং সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে বলে অভিযোগ সামনে এসেছে। দেশে ইসলামি শাসন কায়েম হওয়ার রাস্তা প্রশস্ত হচ্ছে বলেও উঠেছে অভিযোগ। সেই নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন ওয়াকারও। রাজনৈতিক অস্থিরতাকে অশান্তির জন্য দায়ী করেন তিনি। সেই আবহেই সেনা আধিকারিককে নজরবন্দি করে রাখার বিষয়টি সামনে এল। 

গত সপ্তাহে বাংলাদেশে মিছিল বের করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর। বাংলাদেশে ইসলামি শাসন কায়েমের দাবিতে, গোটা দেশে শরিয়ৎ আইন কার্যকর করার দাবিতে পথে নামে তারা। মিছিলে শোনা যায় ‘স্বাধীনতার একটাই পথ, খিলাফৎ খিলাফৎ’, ‘নারায়ে তকবির, আল্লাহু আকবর’ ধ্বনি। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে, লাঠিচার্জ করে সেই মিছিল ছত্রভঙ্গ করলেও, গোটা ঘটনায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশে জঙ্গি সংগঠনগুলি নতুন করে মাথাচাড়া দিলেও, তাদের হেলদোল নেই বলে ওঠে অভিযোগ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget