এক্সপ্লোর

Parliament Winter Session: বাংলাকে অবরুদ্ধ করার চেষ্টা! সর্বদল বৈঠকে প্রাপ্য বকেয়া নিয়ে সরব সুদীপ, অধিবেশনের আগে শান অস্ত্রে!

Sudip Bandyopadhyay: বাংলাকে আর্থিক ভাবে অবরুদ্ধ এবং অস্থির করে তোলার চেষ্টা চলছে বলে সেখানে অভিযোগ করল তৃণমূল (TMC)। 

নয়াদিল্লি: পঞ্চায়েত নির্বাচনের আগে প্রাপ্য বকেয়া নিয়ে তরজা চরমে। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার ইচ্ছাকৃত ভাবে রাজ্যের প্রাপ্য আটকে রেখেছে বলে বার বার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই আবহে এ বার বকেয়া বিতর্ক পৌঁছল লুটিয়েন্স দিল্লিতেও। বাংলাকে আর্থিক ভাবে অবরুদ্ধ এবং অস্থির করে তোলার চেষ্টা চলছে বলে সেখানে অভিযোগ করল তৃণমূল (TMC)। 

সর্বদলীয় বৈঠকে কেন্দ্রক নিশানা সুদীপের, প্রতিহিংসার রাজনীতির অভিযোগ

বুধবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। তার আগে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের আহ্বানে দিল্লিতে সর্বদলীয় বৈঠক হল। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েনরা। বৈঠক চলাকালীনই প্রাপ্য বকেয়ার প্রসঙ্গ তুলে ধরেন সুদীপ। কেন্দ্রীয় সরকারকে সরাসরি নিশানা করেন তিনি।

এ দিন বৈঠকে সুদীপ অভিযোগ করেন যে, বাংলাকে আর্থিক ভাবে অবরুদ্ধ করা এবং অস্থির করার চেষ্টা হচ্ছে। সর্বদলীয় বৈঠকে সুদীপ বলেন, "কেন্দ্রীয় এজেন্সিগুলিকে প্রতিহিংসার জন্য ব্যবহার করা হচ্ছে।" সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূলের অগ্রাধিকারও এ দিব ঠিক করে দেন সুদীপ। জানান, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে সংসদে আলোচনা চায় তৃণমূল। সেই সঙ্গে তিনি দাবি জানান, সংসদে যেন বিরোধীদের বলতে দেওয়া হয়।

আরও পড়ুন: Mamata Banerjee: ফুল, ধূপ, চাদরের ঝুড়ি মাথায় নিয়ে ফিরহাদ, রাজস্থানে অজমেঢ় শরিফে মমতা, পরের গন্তব্য পুষ্করের মন্দির

এ দিনের সর্বদলীয় বৈঠকে ৩০টিরও বেশি দল অংশগ্রহণ করে। সংসদীয় প্রক্রিয়া নিয়ে  সেখানে নিজের পক্ষ রাখে কেন্দ্র। কোন কোন বিষয় তুলে ধরা হবে শীতকালীন অধিবেশনে, তা নিয়েও বিশদ আলোচনা হয়। এ দিন বৈঠকের নেতৃত্বে ছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী তথা লোকসভায় বিজেপি-র ডেপুটি দলনেতা রাজনাথ সিংহ। রাজ্যসভার নেতা পীযূস গয়াল, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীও বৈঠকে উপস্থিত ছিলেন। 

বুধবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে

সর্বদলীয় বৈঠকের জন্য একদিন আগেই দিল্লি রওনা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মঙ্গলবার দিল্লি থেকে ফের রাজস্থান রওনা দেন বিশেষ বিমানে। বাংলার মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে সেখানে অজমেঢ় শরিফে যান তিনি। তার পর যান পুষ্করের ব্রহ্মা মন্দিরেও। সেখান থেকে ফের দিল্লি ফেরার কথা মমতার। শীতকালীন অধিবেশনের আগে দলের সাংসদদের সঙ্গে কৌশল নিয়ে বিশদ আলোচনা করবেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget