এক্সপ্লোর

Beijing Flood: রেকর্ড ভাঙা বৃষ্টি! জলের তোড়ে ডুবছে বেজিং

China Flood: প্রবল বৃষ্টিতে নাস্তানাবুদ চিন। বন্যা পরিস্থিতিতে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজও অনেক।

বেজিং: প্রায় দেড় শতকের ইতিহাসে এই প্রথম। আর তাতেই নাস্তানাবুদ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। বন্যার কবলে কার্যত হোঁচট খেয়েছে চিনের রাজধানী বেজিং। স্থানীয় সংবাদমাধ্যমে সূত্রেরই খবর, অতি ভারী বৃষ্টির কারণে হওয়ার বন্যা পরিস্থিতিতে বিপুল সংখ্যক বাড়ি ইতিমধ্যেই ডুবে গিয়েছে। বহু রাস্তা উপড়ে গিয়েছে। এখনও পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্য়ুর খবর পাওয়া গিয়েছে। প্রায় তিরিশ জনের কাছাকাছি বাসিন্দা নিখোঁজ।

বেজিংয়ের দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে ZhouZhou শহর, যা এখন বন্যার কারণে জলের তলায়। সেখানে উদ্ধারকাজ চালাতে বুধবারই ওই শহরে বহু সংখ্যায় উদ্ধারকর্মী পাঠিয়েছে চিনের প্রশাসন। টাইফুনের প্রভাবেই সেখানে চলছে এমন বৃষ্টি। হেবেই প্রদেশে থাকা ZhouZhou-এ গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় ঝড়ে ধাক্কা লেগেছে। ওই শহরের পাশেই রয়েছে বেজিং, সেই শহরেই গত ১৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আপৎকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে সেখানে। শহরের মোট জনসংখ্যার বিশাল একটি অংশকে সরিয়ে মিয়ে যাওয়া হয়েছে। এই এলাকায় একাধিক নদী এসে মিশেছে। ফলে ভারী বৃষ্টির কারণে জলের তোড় এসে ধাক্কা দিয়েছে এই এলাকায়। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, অন্তত সাড়ে ছশো হেক্টরের কৃষিজমি জলের তলায় গিয়েছে।

বেজিংয়ের অবস্থাও তথৈবচ। বৃষ্টির কারণে ট্রেন স্টেশন বন্ধ করা হয়েছে। বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ এলাকায়। জলের তোড়ে রাস্তায় থাকা গাড়িও ভেসে গিয়েছিল। বেজিংয়ে সাধারণত এত বৃষ্টিপাত দেখা যায় না। এখানে সাধারণত মাঝারি বৃষ্টিপাত হয়ে থাকে। কিন্তু এবার রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে এখানে। এই মরসুমে বেজিংয়ে অন্য সময়ের তুলনায় অনেক বেশিদিন ধরে গরমও দেখা গিয়েছে। আপৎকালীন পরিস্থিতির কথা বিচার করেই চিনের প্রেসিডেন্ট সব প্রাদেশিক প্রশাসনকে পুরোদমে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন।

এর আগেও একাধিক বন্যার ঘটনা ঘটেছে চিনের নানা প্রান্তে। জুলাইয়ের একেবারে প্রথম দিকে দক্ষিণ পশ্চিম অঞ্চলে বন্যার কারণে প্রাণ গিয়েছিল জনা পনেরো লোকের। মধ্য চিনের একটি অঞ্চলেও বন্যা হয়েছিল। সাম্প্রতিক ইতিহাসের মধ্যে ১৯৯৮ সালে ধ্বংসাত্মক বন্যা হয়েছিল চিনে। সেই ঘটনায় প্রায় ৫ হাজার লোকের প্রাণ গিয়েছিল। ২০২১ সালেও হেনান প্রদেশে অন্তত ৩০০ লোকের প্রাণের কেড়েছিল বন্যা। 
 

আরও পড়ুন: দুর্নীতির সঙ্গে জড়িত নই, লোনের টাকাও শোধ করেছি', আর্থিক দুর্নীতির অভিযোগে পাল্টা জবাব নুসরতের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Hotel Raid: পাঁচতারা হোটেলে পচা মাংস-বাসি দুধ! উদ্ধার ১০৫ কেজি মেয়াদ-উত্তীর্ণ খাবার, চক্ষু চড়কগাছ সকলের
পাঁচতারা হোটেলে পচা মাংস-বাসি দুধ! উদ্ধার ১০৫ কেজি মেয়াদ-উত্তীর্ণ খাবার, চক্ষু চড়কগাছ সকলের
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
Asim Munir: ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?
ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget