এক্সপ্লোর

গালওয়ানের ঘটনার পর বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক চেয়ে ভারতের কাছে আবেদন করেছিল চিনই

দু দেশই আলোচনাকে ইতিবাচক করার জন্য এমন প্রতিনিধিদেরই বসিয়েছিল, যাঁরা এর আগে আলোচনায় বসে সমস্যার সমাধানসূত্র তৈরি করতে পেরেছিলেন। ২০১৮ এবং ২০১৯ সালে দোভাল এবং ওয়াং-ই সীমান্ত সংক্রান্ত আলোচনায় বসে বেশ কয়েকটি বিষয়ে ঐক্যমত্য গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন।

নয়াদিল্লি:গালওয়ান উপত্যকায় উত্তেজনা নিরসনের জন্য বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনা চেয়েছিল চিন। বেজিংই এমন আলোচনা চেয়ে আবেদন করেছিল। সেটাই সম্পন্ন হল সম্প্রতি। আর এই বৈঠকের পরই দুই দেশের সেনা নিয়ন্ত্রণ রেখা থেকে ধীরে ধীরে পিছিয়ে আসতে শুরু করেছে। পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক পর্যায়ে তো বটেই সেনাবাহিনী পর্যায়েও তৎপরতা শুরু হয়েছে। ইন্দো-চায়না বর্ডার অ্যাফেয়ার্স কমিটিকেও পরিস্থিতি শান্ত করার জন্য বিশেষ ভূমিকা প্রদান করা হয়েছে। বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে ভারত ও চিনের তরফের প্রতিনিধি ছিলেন যথাক্রমে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চিনা বিদেশমন্ত্রী ওয়াং উই। বৈঠকের পর চিনা বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে দু পক্ষই খুব পরিস্কারভাবে নিজেদের বক্তব্য পেশ করেছে এবং সীমান্তে শান্তি আনার জন্য কয়েক ধাপ এগোনো গিয়েছে। আলোচনা যথেষ্ট ইতিবাচক হয়েছে। দু পক্ষই সময় দিয়ে পরস্পরের অবস্থান বোঝার চেষ্টা করেছে। এ প্রসঙ্গে বলা দরকার, দু দেশই আলোচনাকে ইতিবাচক করার জন্য এমন প্রতিনিধিদেরই বসিয়েছিল, যাঁরা এর আগে আলোচনায় বসে সমস্যার সমাধানসূত্র তৈরি করতে পেরেছিলেন। ২০১৮ এবং ২০১৯ সালে দোভাল এবং ওয়াং-ই সীমান্ত সংক্রান্ত আলোচনায় বসে বেশ কয়েকটি বিষয়ে ঐক্যমত্য গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। ২০১৭ সালে অরুণাচল প্রদেশের ডোকলাম গ্রামের সীমান্ত নিয়ে সমস্যা নিরসনের জন্য ওয়াং যে অবস্থান নেন তাতে চিন তাঁকে আলাদা গুরুত্বের সঙ্গে দেখতে শুরু করে। সেজন্যই বিদেশমন্ত্রকের পাশাপাশি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও তাঁর উপর ন্যস্ত হয়। ওদিকে পূর্বতন বৈঠকগুলির জন্য নিজের দেশে আলাদা জায়গা অর্জন করেছেন দোভালও। সে কারণে এই গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেওয়া হয় তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget