এক্সপ্লোর

Nature friendly green Urea: উষ্ণায়নমুক্ত পৃথিবীই লক্ষ্য, অসাধ্য-সাধন বাংলার গবেষকদের, তৈরি করলেন গ্রিন ইউরিয়া

Nature friendly green Urea: বেলুড়মঠের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের শিল্প এবং ফলিত রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান উত্তম কুমার ঘড়াই এবং তার সহকারীরা এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন

ভাস্কর ঘোষ, হাওড়া: তীব্র দহনে পুড়ছে গোটা রাজ্য। এখনও সাবধানী না হলে, ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে বলে লাগাতার সাবধানবাণী শুনিয়ে চলেছেন বিজ্ঞানীরা। কিন্তু জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে গালভরা প্রতিশ্রুতিই সার, বাস্তবে তার প্রয়োগের দেখা নেই। এমন পরিস্থিতিতে কার্যতই অসাধ্য সাধন করে দেখালেন একদল গবেষক। পরিবেশ বান্ধব গ্রিন ইউরিয়া তৈরি করে দেখালেন তাঁরা।


বেলুড়মঠের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের শিল্প এবং ফলিত রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান উত্তম কুমার ঘড়াই এবং তাঁর সহকারীরা এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন। সাধারণত বানিজ্যিকভাবেই ইউরিয়া তৈরি করা হয়। মূলত দুই ধাপে, এই ইউরিয়া তৈরি হয়। প্রথম ধাপে শতাব্দী প্রাচীন Haber-Bosch process অনুযায়ী নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে নির্দিষ্ট অনুপাতে মিশয়ে প্রায় ৪০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বায়ুমণ্ডলের ২০০-৪০০ চাপে ধাতব অনুঘটকের উপস্থিতিতে অ্যামোনিয়া তৈরি করা হয়। 


দ্বিতীয় ধাপে সেই অ্যামোনিয়া এবং কার্বন-ডাই-অক্সাইডের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় ইউরিয়া। এই পদ্ধতিতে ইউরিয়া প্রস্তুত করতে প্রচুর পরিমাণ কয়লা জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, যা পরোক্ষভাবে বায়ুমণ্ডলে ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইডের নিঃসরণ ঘটায়। এই ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইডই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী, যা কিনা অন্যতম প্রধান গ্রিন হাউজ গ্যাস হিসাবে পরিচিত।


কিন্তু বেলুড়মঠের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিভাগের প্রধান উত্তম কুমার ঘড়াই এবং তাঁর সহকারি গবেষক বৃন্দ, ব্রহ্মচারী ঈশাত্মাচৈতন্য, সৌরভ পাল, আশাদুল আদলদার, সৌগত সরকার এবং বিশ্বজিৎ ঘড়াই উদ্ভাবিত পদ্ধতিতে ইউরিয়া উৎপন্ন করতে কোনওরকম তাপ এবং চাপের প্রয়োজন নেই। একটি মাত্র ধাপে নাইট্রোজেন এবং কার্বন-ডাই-অক্সাইডের মিশ্রণকে তাদেরই তৈরি করা ধাতব ন্যানো অনুঘটকের (ধাতব থ্যালোসায়ানিন) উপস্থিতিতে ইলেক্ট্রো ক্যাটালিসিস প্রক্রিয়ার মাধ্যমে ইউরিয়া দ্রবণে পরিণত করা হয়, যা সরাসরি চাষের কাজে সার হিসাবে ব্যবহার করা যায়। 


পরিবেশ বান্ধব বলে এই ইউরিয়াকে গ্রিন ইউরিয়া নামে উল্লেখ করেছেন গবেষকরা। গ্রিন ইউরিয়া তৈরিতে কোনও জ্বালানির প্রয়োজন নেই বলে যেমন জ্বালানির সাশ্রয় হয়, তেমনই পরিবেশের জন্য ক্ষতিকর কোনও গ্যাসও নির্গত হয় না বরং বায়ুমণ্ডলের কার্বন-ডাই-অক্সাইড ব্যবহার করে পরিবেশে তার মাত্রাও কমিয়ে আনা সম্ভব হয়।

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget