এক্সপ্লোর

Dhankar Nandigram Visit: কোচবিহারের পর এবার কাল নন্দীগ্রাম যাচ্ছেন রাজ্যপাল

কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মীদের অনেকে পাশের রাজ্য অসমে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ। শুক্রবার তাঁদের সঙ্গে দেখা করতে, রাঙ্গাপোলি প্রাথমিক বিদ্যালয়ে শিবিরে যান জগদীপ ধনকড়।


 কলকাতা: কোচবিহারের পর এবার নন্দীগ্রাম যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।  রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভোট পরবর্তী হিংসার অভিযোগের ঘটনা খতিয়ে দেখবেন রাজ্যপাল। বিএসএফের কপ্টারে কাল সকালে নন্দীগ্রামে যাচ্ছেন রাজ্যপাল।নন্দীগ্রাম বাজারে, বঙ্কিম মোড়, কেন্দামারিতে যাবেন রাজ্যপাল।এলাকা পরিদর্শনের পর জানকীনাথ মন্দির যাবেন রাজ্যপাল।

রাজ্যপালের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছ বিজেপি। পাল্টা রাজ্যপালকে নিশানা করেছে তৃণমূল। শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি অর্থে রাজ্যে উস্কানি ছড়াচ্ছেন রাজ্যপাল।  দেশের কোনও রাজ্যপাল এমন করেননি। সাংবিধানিক রীতিনীতি ভঙ্গ করছেন। বিজেপির এজেন্ট হয়ে নেমেছেন।

অন্যদিকে, বিজেপি বলেছে, সাংবিধানিক দায়বদ্ধতা পালন করছেন রাজ্যপাল। 

এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে জয়ী হয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। ভোটের পর নন্দীগ্রামে অশান্তির অভিযোগ উঠেছে। সেই অভিযোগ খতিয়ে দেখতে কোচবিহারের পর এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে যাচ্ছেন রাজ্যপাল। 

গতকাল কোচবিহারে গিয়ে রাজ্য সরকারকে তোপ দেগেছিলেন রাজ্যপাল ধনকড়। রাজনৈতিক অশান্তির জন্য রাজ্যের শাসক দলের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি। পাল্টা রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। সবমিলিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত নয়া মাত্রা পেয়েছে।

  কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মীদের অনেকে পাশের রাজ্য অসমে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ। শুক্রবার তাঁদের সঙ্গে দেখা করতে অসমের রাঙ্গাপোলি প্রাথমিক বিদ্যালয়ে শিবিরে যান জগদীপ ধনকড়। এদিনও তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। এরপরই ট্যুইটারে রাজ্যপাল লেখেন, কোচবিহারে জেলাশাসক, পুলিশ সুপার কারও কাছ থেকে সাড়া পাইনি, যেটা আইপিএস কিংবা আইপিএস অ্যাসোসিয়েশনের সদস্যদের থেকে আশা করা যায় না। অথচ, অসমের রাঙ্গাপোলিতে প্রোটোকল মেনে, ডিভিশনাল কমিশনার, স্পেশাল ডিজিপি, ডিএম এবং পুলিশ সুপার উপস্থিত ছিলেন। পাল্টা তৃণমূলের অভিযোগ, রাজ্যপাল তাঁর পদের অমার্যাদা করছেন। তিনি নাটক করে উস্কানি দিচ্ছেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget