এক্সপ্লোর

Dhankar letter to Mamata: 'অবস্থান বদলান আর সংবিধান রক্ষার শপথকে মান্যতা দিন' মুখ্যমন্ত্রীকে পাল্টা চিঠি রাজ্যপালের

এদিন সন্ধেতেই রাজ্যপালের কোচবিহার সফর নিয়ে দু-পাতার কড়া চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, 'কয়েক দশকের প্রথা ভেঙে জেলা সফর করছেন। আপনার এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক।'

কলকাতা : রাজ্য-রাজ্যপালের সংঘাতে নয়া মোড়। এবার মুখ্যমন্ত্রীকে পাল্টা কড়া চিঠি রাজ্যপালের। দু-পাতার চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে জগদীপ ধনকড়ের বার্তা, 'আশা রাখি অবস্থান বদলাবেন এবং সংবিধান রক্ষার যে শপথ নিয়েছেন তাকে যথোপযুক্ত মর্যাদা দেবেন।' পাশাপাশি সংবিধানের ১৫৯ ধারার উল্লেখ করে রাজ্যপাল জানান, সংবিধান ও আইন রক্ষার করার যে শপথ নিয়েছি, তা যথাসম্ভব পালন করব।

মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁর লেখা পাল্টা দু-পাতার চিঠি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। যেখানে তিনি সাফ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির ভিত্তিতেই তাঁর এই উত্তর। তিনি মুখ্যমন্ত্রীকে লেখা তাঁর চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে লিখেছেন, 'মুখ্যমন্ত্রীর চিঠির প্রত্যুত্তরে তাঁকে বলতে চাইব আশা রাখি অবস্থান বদলাবেন এবং সংবিধানর রক্ষার যে শপথ নিয়েছেন তা মেনে চলবেন ও রক্ষা করবেন। এই সময়টা যারা অসহায়তার মধ্যে দিয়ে কাটাচ্ছে তাদের পাশে থাকা দরকার। সাংবিধানিক ক্ষমতার মধ্যে যা করা সম্ভব সেটা করার ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করব।' যার পরের ট্যুইটেই জগদীপ ধনকড় জুড়েছেন, 'সংবিধানের ১৫৯ নম্বর ধারা অনুযায়ী পশ্চিমবঙ্গের সংবিধান ও আইন রক্ষা করার জন্য শপথ নেওয়া কথা রক্ষা কবর, যার জন্য নিজের সবটা দেব।'

বৃহস্পতিবার রাজ্যপালের কোচবিহার সফর নিয়ে সন্ধেতেই তাঁর উদ্দেশে কড়া চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের উদ্দেশে দু-পাতার চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, 'রাজ্যপালের ব্যক্তিগত বা সরকারি সফর রাজ্যকে জানিয়ে করার নিয়ম। কোচবিহার সফরে যাচ্ছেন, জানলাম সোশাল মিডিয়া থেকে। কয়েক দশকের প্রথা ভেঙে জেলা সফর করছেন। আপনার এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক।’ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে জুড়েছিলেন, ‘রাজ্য প্রশাসনকে এড়িয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করায় যায় না। ২৬ সেপ্টেম্বর দেওয়া পরামর্শও আপনি মানেননি। ক্রমাগত সেই অনুরোধ আপনি অগ্রাহ্য করেছেন। আবারও অনুরোধ, এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকুন।' যে চিঠি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই পাল্টা পত্রাঘাত রাজ্যপালের।

গতকাল সন্ধেয় ট্যুইট করে বৃহস্পতিবার শীতলকুচি যাওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যপাল। ট্যুইট করে জগদীপ ধনকড় জানিয়েছিলেন, ১৩ মে বিএসএফ-এর হেলিকপ্টারে হিংসা কবলিত অঞ্চলগুলি পরিদর্শনে যাবেন। শীতলকুচি সহ কোচবিহারের বিভিন্ন হিংসাবিধ্বস্ত অঞ্চলে যাবেন তিনি। পাশাপাশি যে ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাশট্যাগে জুড়েছিলেন রাজ্যপাল। রাজ্যপালের যে সফর নিয়ে গতকালই তৃণমূল সাংসদ সৌগত রায়ের কটাক্ষ করেছিলেন, 'ওসব ওনার কাজ নয়'। যদিও বিজেপি রাজ্যপালের এই সিদ্ধান্তের পক্ষেই দাঁড়িয়েছিল। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, এতে ভুল কিছু নেই, উনি যেতেই পারেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা

ভিডিও

Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget