এক্সপ্লোর

Bengal Lockdown: কার্যত-লকডাউনের মধ্যে দেদার পার্টি! শিলিগুড়ি পুলিশের অভিযানে ধৃত ৫ মহিলা সহ ১৪ জন

করোনা তাণ্ডবের মধ্যেই শিলিগুড়ির শপিংমলের রেস্তোরাঁয় নেশার আসর বসার অভিযোগ।কার্যত-লকডাউনের মধ্যেও সরকারি নির্দেশ অমান্য করে পার্টি।অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ।

সনৎ  ঝা, দার্জিলিং:  কার্যত-লকডাউনের মধ্যে সরকারি নির্দেশ অমান্য করে চলছে দেদার পার্টি! এমন অভিযোগ পেয়ে, শিলিগুড়িতে একটি শপিংমলের রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে মদ, বিয়ারের বোতল এবং হুক্কা। ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু হয়েছে।

করোনায় ভারতে মত্যুমিছিল দিনে দিনে বাড়ছে। প্রতিদিনই হাজার হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। সংক্রমণ বাড়ায় স্বাস্থ্য পরিকাঠামোয় স্বাভাবিকভাবে চাপ পড়েছে। একটু চিকিৎসার সংস্থান করতেও অনেককেই সমস্যার মুখে পড়তে হচ্ছে। মৃত্যুও হচ্ছে অনেকের।করোনার দ্বিতীয় ঢেউয়ে একদিনে এত প্রাণহানি বিশ্বের আর কোনও দেশে হয়নি। রাজ্যেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। প্রত্যেকদিন অনেক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। সবার পক্ষে সুস্থ হয়ে ওঠা সম্ভব হচ্ছে না।   কিন্তু, চোখের সামনে হাজার মানুষকে এভাবে চলে যেতে দেখেও কিছু মানুষের হুঁশ ফিরছে না! ভয়ঙ্কর শোকের এই আবহেও, উদ্দাম আনন্দ চলছে !

করোনা তাণ্ডবের মধ্যেই শিলিগুড়ির শপিংমলের রেস্তোরাঁয় নেশার আসর বসার অভিযোগ।কার্যত-লকডাউনের মধ্যেও সরকারি নির্দেশ অমান্য করে পার্টি। অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ।

অভিযোগ, মারণ-তরঙ্গের মধ্যেই মচ্ছবের আয়োজন হয়েছিল শিলিগুড়ির সেবক রোড লাগোয়া শপিংমলের একটি রেস্তোরাঁয়। উড়ছিল মদের ফোয়ারা!।হুক্কার ধোঁয়ায় ডিজের তালে কোমর দোলাচ্ছিলেন পার্টি লাভাররা।

বৃহস্পতিবার রাতে সেখানে আচমকাই অভিযান চালায় পুলিশ।গ্রেফতার করা হয় পাঁচ জন মহিলা সহ ১৪ জনকে।

করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ১৬ মে থেকে কার্যত-লকডাউন চলছে রাজ্যে। নিষেধাজ্ঞা রয়েছে সব ধরনের বড় জমায়েতে। শপিংমল থেকে রেস্তোরাঁ, সুইমিংপুল থেকে স্পা, জিম থেকে সিনেমাহল,  সব বন্ধ রাখা হয়েছে। সেখানে শপিংমলের ভিতরে রেস্তোরাঁয় করোনা বিধি উড়িয়ে কীভাবে বড় পার্টির আয়োজন করা হল? পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা রুজু হয়েছে। রেস্তোরাঁর লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
JPSC and JSSC Exam Scam: ১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!
১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget