এক্সপ্লোর

Vaccination for 12-14 Age Group: রাজ্যে শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ

Corbevax : গত বুধবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন

কলকাতা : আজ থেকে রাজ্যে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু হল। কলকাতার ৩৪টি পুর স্বাস্থ্য কেন্দ্রে কবরেভ্যাক্স দেওয়া হচ্ছে। প্রতিটি বরোতে দুটি করে স্বাস্থ্য কেন্দ্র বাছা হয়েছে। কয়েকটি সরকারি স্কুলেও ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ চলছে। পরবর্তী পর্যায়ে কোনও স্কুল আগ্রহ প্রকাশ করলে, সেখানেও টিকাকরণ হতে পারে বলে সম্প্রতি জানিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

গত বুধবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন। এরাজ্যে তা শুরু হতে সময় লাগবে বলে জানিয়েছিলেন স্বাস্থ্য অধিকর্তা। সেইমতো আজ থেকে শুরু হয় ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ।

চলতি বছরের ৩ জানুয়ারি ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনা ভ্যাকসিনেশন চালু হয়েছিল। অপেক্ষা ছিল ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশনের। সোমবার ট্যুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লেখেন,  শিশুরা নিরাপদ থাকলে দেশ নিরাপদ। ১৬ মার্চ থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ভ্যাকসিনেশন শুরু হচ্ছে। এছাড়াও, ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া হবে। আমি শিশুদের পরিবার ও ষাটোর্ধ্বদের ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ করছি।

করোনা সংক্রমণ কিছুটা কমায় ইতিমধ্যেই খুলেছে স্কুলও। এই পরিস্থিতিতে ১২ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চিকিৎসক মহল। 

এতদিন যাঁদের বয়স ৬০ বছরের বেশি এবং কোমর্বিডিটি আছে তাঁদের করোনার বুস্টার ডোজ দেওয়া হচ্ছিল। এবার থেকে ৬০ বছরের বেশি বয়সী সবাই বুস্টার ডোজ পাচ্ছেন।

এদিকে ফের বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। এই প্রেক্ষাপটে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করেছে কেন্দ্র। পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিত্সা, টিকাকরণ ও বিধি মানার উপর জোর দিতে বলা হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১ হাজার ৫৪৯ জন আক্রান্ত (corona affected) হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৬১। দেশে গত ২৪ করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৭।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget