এক্সপ্লোর

Kharagpur IIT: খড়্গপুর আইআইটি-তে রহস্যমৃত্যু পড়ুয়ার, শনাক্ত করতে না পেরেও দেহ নিল পরিবার

IIT Student's Death: অসমের তিনসুকিয়ার বাসিন্দা ফয়জান আহমেদ। তাঁর বাবার মোটর পার্টসের দোকান রয়েছে।

সৌমেন চক্রবর্তী ও বিশ্বজিত্‍ দাস, পশ্চিম মেদিনীপুর:  অবশেষে খড়গপুর আইআইটির (Kharagpur IIT) মৃত ছাত্রের দেহ নিল পরিবার। তবে তারা এখনও ডিএনএ পরীক্ষার দাবি অনড়। জেলা প্রশাসন সূত্রে খবর, সেই পরীক্ষার ব্যবস্থা করতে বলা হয়েছে। আজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে আইআইটি-র সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল (TMC)। 

হস্টেলের ঘরে উদ্ধার হয় পড়ুয়ার দেহ

খড়গপুর IIT-র (IIT Student's Death) এক ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে।  IIT কর্তৃপক্ষের সূত্রে খবর, মৃত ছাত্রের নাম ফয়জান আহমেদ। কিন্তু দেহ শনাক্ত করতে না পারায় জেলাশাসকের কাছে DNA পরীক্ষার দাবি জানিয়েছে ফয়জানের পরিবার। জেলা প্রশাসন সূত্র খবর, DNA পরীক্ষার ব্যবস্থা করতে বলা হয়েছে।   

অসমের তিনসুকিয়ার বাসিন্দা ফয়জান আহমেদ। তাঁর বাবার মোটর পার্টসের দোকান রয়েছে। খড়গপুর IIT সূত্রে খবর, ফয়জান বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। থাকতেন হস্টেলে। শুক্রবার দুর্গন্ধ পেয়ে হস্টেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন।পুলিশ এসে পচাগলা দেহ উদ্ধার করে। 

পুলিশের অনুমান, দু'-তিন দিন আগে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। দেহটি পচেগলে এতটাই বিকৃত হয়ে গেছে যে প্রথমে ফয়জানের পরিবার দেহটি ফেরত নিতে চায়নি। শেষপর্যন্ত শনিবার রাতে দেহ নেয় পরিবার। এর পরই দেহ অসমে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়। 

আরও পড়ুন: Kharagpur IIT: আইআইটি ছাত্রের পচাগলা দেহ উদ্ধার, ‘আমার ছেলেই নয়’, শনাক্তকরণে গিয়ে দাবি বাবার

কিন্তু কী ভাবে মৃত্যু হল মেধাবি ছাত্র ফয়জান আহমেদের? আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণ?  ফয়জান আত্মঘাতী হয়ে থাকতে পারেন, তা মানতে নারাজ তাঁর পরিবার। মৃতের আত্মীয় নাজমা বেগম বলেন, "ও আত্মহত্যা করতে পারে এটা আমরা বিশ্বাস করি না।" মৃতের বাবাও জানিয়েছেন, তাঁর ছেলে আত্মহত্যা করতে পারেন না। ফয়জানকে নির্ঘাত খুন করা হয়েছে বলে অনুমান তাঁর।

এই ধরনের ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে রবিবার আইআইটি-র সামনে বিক্ষোভ দেখান খড়গপুর শহর তৃণমূলের নেতা কর্মীরা। শামিল হন তৃণমূল নেতা এবং খড়্গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। কী ভাবে মৃত্যু, তার আন্দাজ পেতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। 

মৃতদেহ শনাক্ত করতে গিয়ে ছেলে তাদের নয় বলে দাবি করে পরিবার

জেলা প্রশাসন সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট যাতে তাড়াতাড়ি পাওয়া যায়, সেই ব্যবস্থা করা হয়েছে। DNA পরীক্ষার ব্যবস্থা করতেও বলা হয়েছে।
তবে মৃতের পরিবার কোনও এফআইআর দায়ের করেনি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget