এক্সপ্লোর

Nadia: রানাঘাট পুরসভায় বোর্ড গঠন হয়েছে অর্থের বিনিময়ে! সোশাল মিডিয়ায় তৃণমূলের নামে পোস্ট ঘিরে বিতর্ক

TMC: রানাঘাট পুরসভায় বোর্ড গঠন হয়েছে অর্থের বিনিময়ে! টাকা দিয়ে পদ কিনেছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান! সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের নামে এমন পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

সুজিত মণ্ডল, রানাঘাট: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বনগাঁর (Bangaon) ছায়া কি এবার নদিয়ার (Nadia) রানাঘাটে (Ranaghat)? বুধবার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বনগাঁর তৃণমূল কাউন্সিলর (TMC Councillor)। পরের দিনই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে এই ফেসবুক পোস্ট (Facebook Post)। যে প্রোফাইল থেকে পোস্টটি করা হয়েছে, তার নাম ‘রানাঘাট তৃণমূল কংগ্রেস পরিবার’। রানাঘাট শহর তৃণমূল সভাপতি ও ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পবিত্রকুমার ব্রহ্ম-র ছবি দিয়ে ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘অর্থ দিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদ কিনে নিয়ে ষড়যন্ত্র করে রানাঘাট পুরসভার বোর্ড গঠন হল আজ। যে মানুষটি ৩৫ বছরের কাউন্সিলর, সব থেকে বয়োজ্যেষ্ঠ, সে জায়গা পেল না কোনও পদে। এই মানুষটির বিরুদ্ধে হল ষড়যন্ত্র। এই মানুষটিকে যোগ্য সম্মান দেওয়া হল না। টাকা দিয়ে পদ কিনে বাকি দুজন চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান হয়ে গেল। ছিঃ! লজ্জা!’ 

বুধবারই রানাঘাট পুরসভায় বোর্ড গঠিত হয়েছে। চেয়ারম্যান পদে কোশলদেব বন্দোপাধ্যায় ও ভাইস চেয়ারম্যান পদে আনন্দ দে শপথ নিয়েছেন। তার কয়েক ঘণ্টার মধ্যে এই পোস্ট সামনে আসতেই শুরু হয় বিতর্ক। বিতর্কিত পোস্ট ট্যাগ করে রানাঘাটের শহর তৃণমূল সভাপতি দাবি করেন, ভুয়ো প্রোফাইল থেকে তাঁর ও দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। রানাঘাট থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন শহর তৃণমূল সভাপতি।

আরও পড়ুন পৌরসভা নির্বাচনে ভরাডুবি, নৈতিক দায় নিয়ে পদ ছাড়লেন রানাঘাটের দুই বিজেপি নেতা

পবিত্রকুমার ব্রহ্মর দাবি, ‘ওই ফেসবুক প্রোফাইল আমাদের দলের নয়। দলের সিদ্ধান্ত মতোই আমাদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কেউ বা কারা আমাদের বদনাম করবার জন্য এই ধরনের পোস্ট করেছে। বিষয়টি জানতে পাওয়ার পরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ ঘটনার তদন্ত করলেই প্রকৃত সত্য উদ্ঘাটন হবে।’ 

এ প্রসঙ্গে রানাঘাট সাংগঠনিক জেলা কো-অর্ডিনেটর দীপক বসু বলেছেন, ‘আমাদের দলের প্রবীণ কাউন্সিলর পবিত্র ব্রহ্ম ১৯৯০ সাল থেকে নির্বাচিত হয়েছেন। অভিজ্ঞতা সম্পন্ন, দায়িত্বশীল, কর্মঠ নেতাকে নিয়ে ফেসবুকে বিভিন্নরকম পোস্ট হচ্ছে, যা বিভ্রান্তিমূলক। এটা বিরোধীদের প্রচার। আমাদের দলে বিভেদ, ভুল বোঝাবুঝি তৈরির চক্রান্ত। ধিক্কার জানাই।’

পাল্টা নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি স্বপনকুমার দামের দাবি, ‘তৃণমূল কংগ্রেস ভোটে জয়লাভ করেছে ছাপ্পা ও রিগিং করে। সেখানে টাকা দিয়ে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান হয়েছে এই কথাটা ভুল কোথায়। ওরাই ফেসবুকে পোস্ট করেছে। আমাদের দলের কেউ এই রকম পোস্ট করেনি।’

২০ ওয়ার্ডের রানাঘাট পুরসভায় ১৯ আসনে জয়ী হয়েছে তৃণমূল। তারপরেও বোর্ড গঠন নিয়ে বিতর্ক পিছু ছাড়ল না শাসক দলের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget