এক্সপ্লোর

Ranaghat News: পৌরসভা নির্বাচনে ভরাডুবি, নৈতিক দায় নিয়ে পদ ছাড়লেন রানাঘাটের দুই বিজেপি নেতা

Ranaghat News: রানাঘাট পৌরসভায় মোট ২০টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে শুধুমাত্র ৭ নম্বর ওয়ার্ডেই জয়লাভ করেছে বিজেপি।

সুজিত মণ্ডল, রানাঘাট: ভরাডুবি হয়েছে পৌরসভা নির্বাচনে (WB Municipal Elections 2022)। তার দায় স্বীকার করে পদ থেকে অব্যাহতি চাইলেন রানাঘাটের (Ranaghat) দুই বিজেপি নেতা। সেই নিয়ে দলের অন্দরে যখন তোলপাড়, সেই সময় গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। এ রাজ্যে বিজেপি (BKP)যেমন হায়ায় এসেছিল, তেমনই হাওয়ায় মিশে যাবে বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে তারা।

বিজেপি-র রানাঘাট শহর (Nadia News) মণ্ডল সভাপতি মৃত্যুঞ্জয় প্রামাণিক এবং সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন পাল পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন দলকে। রানাঘাট পৌরসভায় মোট ২০টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে পৌরসভা নির্বাচনে শুধুমাত্র ৭ নম্বর ওয়ার্ডেই জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী কামনাশীস চট্টোপাধ্যায়। বাকি ১৯টি ওয়ার্ডই তৃণমূলের দখলে গিয়েছে।

অথচ গত ২০২১ এর বিধানসভা নির্বাচনেই রানাঘাট পৌরসভায় (Ranaghat Municipal Corporation) প্রায় আড়াই হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি।২০১৯ সালের লোকসভা নির্বাচনেও রানাঘাট পৌরসভার একটি ওয়ার্ড বাদ দিয়ে বাকি ১৯টিতে এগিয়ে ছিল গেরুয়া শিবির। ২০১৫ সালের পৌরসভা নির্বাচনের সময় ১৯টি ওয়ার্ডের প্রার্থী দিয়েছিল বিজেপি। তার মধ্যে ৭টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে ছিল তারা।

কিন্তু এ বারের পৌরসভার নির্বাচনের ফলাফলের নিরিখে শহরের ১২টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। ফলে আশানুরূপ ফল না হওয়ায় সাংগঠনিক ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদ থেকে অব্যাহতি চেয়েছেন মৃত্যুঞ্জয় এবং বিশ্বরঞ্জন।

আরও পড়ুন: Anish Khan Death: আনিস খান মামলায় ২০ পাতার রিপোর্ট পেশ SIT-এর| Bangla News

দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ১৫ জানুয়ারি বিজেপির রানাঘাট শহর মণ্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয় মৃত্যুঞ্জয়কে। ওই বছর বিধানসভা নির্বাচন, ২০১৯ সালের লোকসভা নির্বাচন, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২২ সালের পৌরসভা নির্বাচনে দলের হয়ে দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে রানাঘাট শহর লাগোয়া গ্রামীণ এলাকাতেও দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির দায়িত্ব দেওয়া হয় তাঁকে।

তবে পদ ছাড়ার কারণ জানতে চাইলে মৃত্যুঞ্জয় বলেন, ‘‘ দলের খারাপ ফল হওয়ায় নৈতিক দায় আমার। আমি চাই নতুন প্রজন্মের কেউ এই দায়িত্ব নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করুক। তার পাশে থেকে আমি সবরকম সহযোগিতা করব। কিন্তু আমি আর পদে থাকতে চাই না। যে কারণে সাংগঠনিক নিয়ম অনুযায়ী দলের জেলা সভাপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছি।’’

এ ব্যাপারে মতামত চাইলে বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সহ-সভাপতি স্বপনকুমার দাম বলেন, ‘‘প্রত্যাশিত ফল হয়নি। দুঃখজনক ফলাফল হয়েছে। যে কারণে নৈতিক দায়ভার নিয়ে ওই টাউন সভাপতি দলীয় পদ থেকে অব্যাহতি চেয়েছেন। আমরা সকলেই চেয়েছিলাম, রানাঘাট পৌরসভা দখল করতে। রাজ্যের মধ্যে কোথাও না হোক, এই পৌরসভায় জয়ের বিষয়ে সুনিশ্চিত ছিলাম। সেই জায়গায় এই ফলাফল হতাশাজনক। নৈতিক দায় থেকেই উনি পদত্যাগ করেছেন।’’

তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার কো-অর্ডিনেটর দীপক বসু যদিও এ নিয়ে বিজেপি-কে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘‘এখন মণ্ডল সভাপতি ইস্তফা চেয়ে চিঠি দিযচ্ছেন। কয়েক দিন পর গ্রামের নেতারাও পদত্যাগ করবেন। ওদের দলটা হাওয়ায় এসেছিল। আবার হাওয়াতেই মিলিয়ে যাবে। আগামী দিনে ওদের আর বাতি জ্বালানোর লোক থাকবে না।’’

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget