এক্সপ্লোর

Paschim Bardhaman: আসানসোলে দুঃসাহসিক ডাকাতি, বিপনন সংস্থা থেকে লুঠ দু’লক্ষাধিক টাকা

Asansol: কয়েকদিন আগেই আসানসোলের মুর্গাশোলে কোচিং সেন্টারে শ্যুটআউটের ঘটনা ঘটে। এই ঘটনায় গুলিবিদ্ধ হন এক শিক্ষক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের মিশন হাসপাতালে ভর্তি করা হয়।

কৌশিক গাঁতাইত, আসানসোল: শ্যুটআউটের রেশ কাটতে না কাটতেই এবার দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল পশ্চিম বর্ধমানের আসানসোলে। গতকাল রাত পৌনে ন’টা নাগাদ আসানসোল উত্তর থানার উত্তর কন্যাপুরে একটি অনলাইন বিপনন সংস্থার দফতরে ঘটনাটি ঘটে।

সংস্থার কর্মীদের অভিযোগ, রাত পৌনে ন’টার সময় তিনজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের দফতরে ঢুকে পড়ে। তাদের মধ্যে দু’জনের হাতে ছিল আগ্নেয়াস্ত্র এবং একজনের হাতে ছিলো ভোজালি। দফতরে ঢুকেই তারা কর্মীদের মারধর করে নগদ দু’লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। যাওয়ার সময় সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে চলে যায় দুষ্কৃতীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসানসোল উত্তর থানার পুলিশ। ঘটনাস্থলে যান ডি সি ওয়েস্ট অভিষেক মোদিও। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। 

বুধবার বেলা ১২টা নাগাদ আসানসোল দক্ষিণ থানার মুর্গাশোলের একটি কোচিং সেন্টারে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী। এরপর কোচিং সেন্টারের ভিতরে আচমকা গুলি চালায় এক দুষ্কৃতী। গুলিবিদ্ধ হন সোনু সিংহ নামে ৪০ বছরের এক শিক্ষক। বুকের ডানদিকে গুলি লাগে তাঁর। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের মিশন হাসপাতালে ভর্তি ওই শিক্ষক।

পুলিশ সূত্রে খবর, মাস তিনেক আগে ঝাড়খণ্ডের দেওঘরের তিন যুবক ও এক তরুণী আসানসোলের এক যুবককে সঙ্গে নিয়ে কোচিং সেন্টারটি চালু করেন। কিন্তু কী কারণে সেখানে গুলি চলল? নেপথ্যে পুরনো শত্রুতা না কি অন্য কোনও কারণ? তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় জিতু সাউ নামে এক অভিযুক্তকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুই শিক্ষককেও। 

অন্যদিকে, হোর্ডিং, পার্কিংয়ের টেন্ডার নিয়ে বিতর্কে জড়াল বিজেপি ও তৃণমূল। রবিবার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে পুরসভার হোর্ডিং, পার্কিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা ও আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। টেন্ডার দেওয়াকে কেন্দ্র করে স্বজনপোষণের অভিযোগও তোলেন তিনি। পাল্টা সাংবাদিক বৈঠক করে আসানসোল পুরসভার প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের দাবি, টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়। পুর-এলাকায় বেআইনি হোর্ডিং খুলে ফেলা হচ্ছে। টেন্ডার নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁরাই বিষয়টি নিয়ে বলতে পারবেন। বিজেপিকে পাল্টা কটাক্ষ তৃণমূল নেতৃত্বের।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে

ভিডিও

Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI
ED Raid Kolkata | সকাল থেকে ৮ টি জায়গায় তল্লাশি চালাল ED, আর্থিক প্রতারণার মামলায় শহর জুড়ে কী ছবি?
Suvendu Adhikari: একমঞ্চে মুখ্যমন্ত্রী-তন্ময় ভট্টাচার্য, সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধনে অবাক করা ছবি
Mahua Moitra on Aishi Gosh | নেই নেমপ্লেট, ঐশী ঘোষকে আটক করে বাসে তুলল পুলিশ, দেখুন ভিডিয়ো
Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget