এক্সপ্লোর

Ragging News: র‍্যাগিংয়ে অভিযুক্তই হস্টেল সুপারের পদে! বিস্ফোরক অভিযোগ AIDSO-র

Kolkata News: র‍্যাগিংয়ের চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার বিস্ফোরক অভিযোগ উঠল কলকাতার আর আহমেদ ডেন্টাল কলেজে

কলকাতা: আর আহমেদ ডেন্টাল কলেজের হস্টেল সুপার র‍্যাগিংয়ে অভিযুক্ত! বিস্ফোরক অভিযোগ তুলেছে AIDSO। যদিও, অভিযুক্ত শুভজিৎ সাহার দাবি, এই অভিযোগ সত্যি নয়। প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে, ফোন ধরেননি আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষ।                                 

হস্টেল সুপার র‍্যাগিংয়ে অভিযুক্ত: যাদবপুর বিশ্ববিদ্যালয়, IIT খড়গপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বালিগঞ্জ সায়েন্স কলেজে অত্যাচার এবং র‍্যাগিংয়ের চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার বিস্ফোরক অভিযোগ উঠল কলকাতার আর আহমেদ ডেন্টাল কলেজ। র‍্যাগিংয়ে অভিযুক্তকে হস্টেল সুপার করার বিরোধিতায় সরব হয়েছে AIDSO। অভিযোগ উঠেছে,২০০৬ ব্যাচের চিকিৎসক শুভজিৎ সাহার বিরুদ্ধে। নদিয়ার হরিণঘাটার অভিযোগকারী চিকিৎসক ঝন্টু মণ্ডলের দাবি, ২০১৪ সালে তাঁকে হস্টেলে র‍্যাগিং করেছিলেন শুভজিৎ সাহা-সহ কয়েকজন। তাঁর দাবি, কোর্স শেষ হওয়ার পরও হস্টেলে থাকছিলেন শুভজিৎ।

অভিযোগকারী চিকিৎসক ঝন্টু মণ্ডল বলেন, “ঘটনাটা ২০১৪ সালের ২৬ এপ্রিল, সেদিন রাত ১২টার পরে, শুভজিৎ সাহা এখন যিনি আমাদের হাসপাতালের হস্টেল সুপার পদে রয়েছেন, তিনি আমাকে তাঁর রুম ডি ফোরে ডাকেন এবং ডেকে দেখি তিনি একা ঘরে নেই, আরও কয়েকজন তাঁর সাঙ্গোপাঙ্গো সেখানে উপস্থিত রয়েছে এবং ঘরে ঢোকা মাত্রই আমাকে বিভিন্ন রকম ভাবে শারীরিকভাবে, মানসিকভাবে আমাকে অত্যাচার করা হয়।’’                            

অভিযোগ, তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে বর্তমানে এই শুভজিৎ সাহাকেই আর আহমেদ ডেন্টাল কলেজের বয়েজ হস্টেলের সুপার করা হয়েছে। অভিযোগকারী চিকিৎসক বলেন, “আমি টিএমসিপি বা শাসকদল করতাম না, শাসক দল করতাম না বলে তাঁরা আমাকে এটাও শাসিয়েছিল যে, টিএমসিপি না করলে বা শাসক দলের ছত্রছায়ায় না থাকলে, হস্টেলে থাকা যাবে না।’’ এই ঘটনার প্রতিবাদে, গত ২২ মে ডেপুটেশন দেয় AIDSO। যদিও এবিষয়ে শুভজিৎ সাহার দাবি, “অভিযোগ হয়েছিল, অ্যান্টি র‍্যাগিং কমিটি তদন্ত করে অভিযোগ ভুল বলেছে। অভিযোগকারীর কোর্টে গেছিল, কোর্টও এই ব্যাপারা আমাদের মুক্তি দেয়। দোষ পায়নি।’’ এনিয়ে আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষ তপন কুমার গিরিকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। উত্তর দেননি মেসেজেরও।

আরও পড়ুন: Jobs In West Bengal: রাজ্যে খাদ্য দফতরে সাব ইন্সস্পেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি, এঁরা করতে পারবেন আবেদন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget