এক্সপ্লোর

রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল করোনা-মুক্তর সংখ্যা,তবে উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা

একটানা এগারো দিন। পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল করোনা-মুক্তর সংখ্যা।

কলকাতা: একটানা এগারো দিন। পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল করোনা-মুক্তর সংখ্যা। বাড়ল সুস্থতার হার। কলকাতাতেও কমল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু, উদ্বেগ রয়ে গেল উত্তর ২৪ পরগনা নিয়ে। স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৬ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৬৮ হাজার ৬৯৭ জন। তবে, রাজ্যে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যার গ্রাফ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয় ৫০ জন করোনা আক্রান্তের। সোমবার ৫২ জনের,মঙ্গলবার ৫৫ জনের,বুধবার সেই সংখ্যাটা আরও বেড়ে হল ৫৬। এই নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৩৯। গত কয়েকদিন ধরেই কলকাতার তুলনায় উত্তর ২৪ পরগনায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেশি। বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়, কলকাতার তুলনায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৩ জন। আর উত্তর ২৪ পরগনায় ৭২৮ জন। তবে ২৪ ঘণ্টায় মৃত্যুর নিরিখে এখনও এগিয়ে কলকাতা। স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ১৭ জনের। আর উত্তর ২৪ পরগনায় ৬ জনের। তবে আশার কথা বলতে, বুধবার নিয়ে রাজ্যে টানা এগারোদিন ধরে দৈনিক করোনা আক্রান্তের তুলনায় করোনা-মুক্তর সংখ্যা বেশি। স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৬ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৭ জন।এই নিয়ে রাজ্যে মোট সুস্থ হলেন ১ লক্ষ ৪০ হাজার ৯১৩ জন। বুধবার সুস্থতার হার আরও বেড়ে হয়েছে ৮৩.৫৩ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget