এক্সপ্লোর

WB Election 2021: পায়ের তলায় মাটি নেই তৃণমূলের, তাই দুয়ারে সরকার: রাজীব

পার্শ্বশিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কিছুদিন আগেই দলবদলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন পার্শ্বশিক্ষকদের আন্দোলনে যোগ দিয়ে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করলেন তিনি।  তাঁর অভিযোগ, রাজ্যের তৃণমূল সরকার সার্বিকভাবে ব্যর্থ।

কলকাতা: পার্শ্বশিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কিছুদিন আগেই দলবদলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন পার্শ্বশিক্ষকদের আন্দোলনে যোগ দিয়ে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করলেন তিনি।  তাঁর অভিযোগ, রাজ্যের তৃণমূল সরকার সার্বিকভাবে ব্যর্থ।

রাজীব বলেছেন, ‘ভোট এসে গেছে বলে দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের মতো কর্মসূচী সরকারকে নিতে হয়েছে।  কারণ, ‘পায়ের তলায় মাটি নেই, এ কথা বুঝতে পেরে গেছেন’।

এবারের অন্তর্বর্তী বাজেটের তীব্র সমালোচনা করেছেন রাজীব। তাঁর অভিযোগ, ‘বাজেটের আকারে নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’

গতকাল রাজ্যসভায় নাটকীয়ভাবে সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল সাংসস দীনেশ ত্রিবেদী। বলেছিলেন, তৃণমূলে দমবন্ধ হয়ে আসছে।

এ ব্যাপারে রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী বলেছেন, ‘যাঁর আত্মসম্মান বোধ আছে তৃণমূলে তাঁদের দমবন্ধ হবেই।’

তৃণমূল নেতাদের রাজনৈতিক প্রতিপক্ষদের আক্রমণের ভাষা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজীব। তাঁর প্রশ্ন, ‘যে ধরণের ভাষা ব্যবহার করা হচ্ছে সেটা কি বাংলার সংস্কৃতি?’

রাজীব বলেছেন,‘জোড়াবাগানের ঘটনার পর বলা যায় যে মেয়েরা সুরক্ষিত?’

উল্লেখ্য, তৃণমূল ছাড়ার পর থেকে বারেবারেই রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের কথা বলছেন রাজীব। দিল্লিতে গিয়ে অমিত শাহর বাড়িতে বিজেপিতে যোগদানের পর রাজীব বলেছেন, অমিত শাহ রাজ্যের জন্য বিশেষ প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছেন।

পরের দিন বিজেপির সভায় বলেছিলেন, রাজ্যে ও কেন্দ্রে বিজেপি সরকার থাকলে উন্নতি ত্বরাণ্বিত হবে।

এদিনও তিনি বলেছেন, ‘কেন্দ্রের সাহায্য ছাড়া কোনও রাজ্য উন্নয়ন করতে পারে না। মানুষের উন্নয়নের স্বার্থে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি নেতারা কেন্দ্রের কিষাণ সম্মান নিধি ও আয়ুষ্মাণ প্রকল্প রাজ্যে রূপায়ণ না করায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনা করে আসছেন। রাজীব ফের এ বিষয়ে সরব হয়েছেন। তিনি বলেছেন,  ‘কৃষাণ সম্মান নিধি না দেওয়ায় বাংলার কৃষকরা বঞ্চিত হচ্ছেন।

কিষাণ সম্মানের সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পও চালু হওয়া উচিত।আয়ুষ্মান ভারতের সঙ্গে চলুক স্বাস্থ্যসাথী প্রকল্পও।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget