এক্সপ্লোর

Gaighata News: নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের অভিযোগ, ধৃত প্রতিবেশী

North 24 Parganas News: প্রতিবেশী এক নাবালিকাকে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে বারবার ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ঘটনাটি ঘটেছে গাইঘাটায়।

গাইঘাটা: জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে বেহুঁশ করে ধর্ষণ (Rape) করার অভিযোগে গ্রেফতার হল প্রতিবেশী এক যুবক। নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ পেতেই অভিযুক্ত ওই প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ২৪ পরগনার গাইঘাটা (Gaighata) থানা এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। দায়ের হয়েছে পকসো আইনে মামলাও। 

নির্যাতিতার পরিবার সূত্রে দাবি করা হয়েছে, গত রবিবার সন্ধ্যায় অষ্টম শ্রেণির ওই ছাত্রী ১৩ বছরের ওই নাবালিকাকে একটি বন্ধুর একটি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য ফোন করে নিমন্ত্রণ করে ওই যুবক। ওই নিমন্ত্রণ পেয়ে নাবালিকা জন্মদিনের অনুষ্ঠানে গেলে সেখানে তাকে একটি পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে খাইয়ে দিয়ে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত প্রতিবেশী যুবক। এমনকী মেয়েটিকে এই ঘটনা সম্পর্কে  কাউকে কিছু না বলারও হুমকি দেয় অভিযুক্ত। ভয় পেয়ে মেয়েটি বাড়ির লোককে প্রথমে কিছু না বললেও বুধবার দিন পরিবারের লোকজনকে রবিবার ঘটনার কথা জানান নির্যাতিতা ওই নাবালিকা। তারপরই মেয়েটির পরিবারের তরফে গাইঘাটা থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে বুধবার রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে গাইহাটা থানার পুলিশ। 

নির্যাতিতার পরিবারের অভিযোগ, জন্মদিনের অনুষ্ঠানে ফোন করে ওই নাবালিকা ছাত্রীকে ফোন করে ডাকে অভিযুক্ত ওই প্রতিবেশী যুবক। মেয়েটি সেই কথা শুনে অনুষ্ঠানের বাড়িতে গেলে পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে প্রথমে তাকে অচৈতন্য করে দেওয়া হয়। তারপর ওই অবস্থাতেই তাকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত। পরে মেয়েটির জ্ঞান ফিরতে তাকে বিষয়টি সম্পর্কে মুখ বন্ধ রাখার হুমকি দেয়। কাউকে কিছু বললে সমস্যা আরও বাড়বে বলে জানায়। অভিযুক্ত ভয়ের চোটে প্রথমে এই বিষয়ে কাউকে কিছু জানায়নি। পরে বুধবার বাড়ির লোকদের সমস্ত কিছু খুলে বলে। তারপরই মেয়েটির পরিবারের লোকেরা গাইঘাটা থানায় গিয়ে অভিযুক্ত যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে প্রতিবেশী ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

নাবালিকার মায়ের কথায়, "প্রতিবেশী ওই যুবক মাঝে মধ্যেই তাঁর মেয়েকে বিরক্ত করত। কিন্তু, এই ধরনের ঘটনা ঘটবে তা আশা করতে পারিনি। আমরা ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Hooghly News: শ্যুটআউটে অভিযুক্ত, গোঁফ পাকাতে পাকাতে বলল, 'তৃণমূল করি' !

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget