এক্সপ্লোর

Hooghly News: শ্যুটআউটে অভিযুক্ত, গোঁফ পাকাতে পাকাতে বলল, 'তৃণমূল করি' !

Accused TMC On Hooghly shootout Case: কেন শ্যুটআউট করলেন নিজেকে 'তৃণমূল কর্মী' বলে দাবি জানানো অভিযুক্ত রঞ্জন যাদব ? ঠিক কী হয়েছিল ?

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: শ্যুটআউটে অভিযুক্ত, গোঁফ পাকাতে পাকাতে বলল, 'তৃণমূল করি।' শুরু রাজনৈতিক তরজা। রিষড়া বাগখালে শ্যুটআউটের ঘটনায় অভিযুক্ত রঞ্জন যাদবকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার পুলিশ।ধৃতকে আজ পাঠানো হয় শ্রীরামপুর আদালতে।

আদালতে নিয়ে যাওয়ার পথে নির্বিকার দেখা যায় তাকে, গোঁফ পাকাতে পাকাতে বলে..

উত্তরপাড়া থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে নির্বিকার দেখা যায় তাকে।গোঁফ পাকাতে পাকাতে রঞ্জন দাবি করে, সে তৃণমূল কর্মী। এক বছর  আগে,শামসুদ্দিন তাঁর মাকে মারধর করেছিল। সেই রাগে সে গুলি করেছে।অভিযুক্তের বাবা এক সময় শামসুদ্দিনের গাড়ি চালাত। শামসুদ্দিনের ভাই মহঃ নসরত বলেন, 'ওর মাথায় হাত আছে তৃণমূলের।এই ঘটনার ঠিক মত অনুসন্ধান হওয়া প্রয়োজন।'

''তৃণমূল এইসব সমাজ বিরোধীদের প্রশ্রয় দেয়'

ব্যবসায়ীর বন্ধু আফতাব আলম বলেন,'আগে বজরং দল করত অভিযুক্ত।গত বছর ডিসেম্বর মাসে মারামারি করে জেল খাটে।নিশ্চই কেউ ওর পিছনে আছে নাহলে আগ্নেয়াস্ত্র পেল কীভাবে !?' বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক সম্পাদক ইন্দ্রনীল দত্ত বলেন,'তৃণমূল এইসব সমাজ বিরোধীদের প্রশ্রয় দেয় । আশ্রয় দেয়।ভোট লোড রিগিং করার জন্য এই ধরণের লোকেদের দরকার।'

'আমরা খোঁজ নিয়ে জেনেছি অভিযুক্ত বজরং দলের সদস্য'
 
শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃনমূল যুব সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন,'এইসব কথা যারা হেরে যায়, তারা বলে।আমাদের এখানে কিছুদিন আগে নির্বাচন হয়েছে এই অভিযোগ কেউ করতে পারেনি।অভিযুক্ত তৃণমূল করে বলে যে দাবি করেছে সেটা সর্বৈব মিথ্যা।এই ধরনের সমাজ বিরোধীদের সাথে তৃণমূলের কোনও যোগ নেই।আমরা খোঁজ নিয়ে জেনেছি অভিযুক্ত বজরং দলের সদস্য।যে বজরং দল করে সেবার তৃণমূল করতে পারে নাকি?এসব বিজেপির সাজানো গল্প।'

অস্ত্রোপচার করে গুলি বের করা হলেও এখনও সংকট কাটেনি ব্যবসায়ীর

গতকাল সকালে বাগখালে এক ব্যাক্তির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন পরিবহণ ব্যবসায়ী শামসুদ্দিন আনসারি।হঠাৎ তার মাথায় গুলি করে রঞ্জন যাদব।আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে কলকাতার মল্লিক বাজারে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।অস্ত্রোপচার করে গুলি বের করা হলেও এখনও সংকট কাটেনি ব্যবসায়ীর। 

আরও পড়ুন, কর্মীদের হাজিরা নিয়ে এবার কড়া পদক্ষেপ অর্থ দফতরের, নির্দেশিকায় কীকী উল্লেখ ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget