এক্সপ্লোর

বয়ফ্রন্ডের সঙ্গে প্রাক্তন প্রেমিকার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টের হুমকি দিয়ে ব্ল্যাকমেল, ১.৩ কোটি টাকা আদায় মহিলার

দিনের পর দিন এক মহিলাকে হুমকি দিয়ে এক কোটি ৩০ লক্ষ টাকা আদায় করলেন তাঁরই প্রাক্তন প্রেমিকের বান্ধবী। কখনও মর্ফড ছবি পাঠিয়ে, কোনও প্রাক্তন প্রেমিকের সঙ্গে ভিডিও বা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টের হুমকি দিয়ে যেতেন ওই মহিলার প্রাক্তন প্রেমিকের এখনকার বান্ধবী। ঘটনার কথা জানার পরে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলার স্বামী। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বেঙ্গালুরু: দিনের পর দিন এক মহিলাকে হুমকি দিয়ে এক কোটি ৩০ লক্ষ টাকা আদায় করলেন তাঁরই প্রাক্তন প্রেমিকের বান্ধবী। কখনও মর্ফড ছবি পাঠিয়ে, কোনও প্রাক্তন প্রেমিকের সঙ্গে ভিডিও বা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টের হুমকি দিয়ে যেতেন ওই মহিলার প্রাক্তন প্রেমিকের এখনকার বান্ধবী। ঘটনার কথা জানার পরে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলার স্বামী। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ১১ বছর আগে বেঙ্গালুরুর এক ব্যবসায়ীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন শালিনী( নাম পরিবর্তিত)। বিয়ের পর থেকে বেঙ্গালুরুর বাসিন্দা শালিনী। শহরে তাঁরা একটি সুপারমার্কেট চালান। তাঁদের একটি আট বছরের ছেলে রয়েছে। সংসার ও ব্যবসা নিয়ে ডুবে থাকা শালিনীর জীবনে হঠাৎ ফিরে আসে তাঁর কলেজ জীবনের প্রেমিক মহেশ। এত বছর তাঁদের মধ্যে কোনও যোগাযোগ না থাকলেও জুলাই মাসে একদিন শালিনীকে হোয়াটসঅ্যাপ করেন মহেশ। তার ঠিক দুদিন পরে এক মহিলার কাছ থেকে একটি টেক্সট মেসেজ পান শালিনী। ওই মহিলা নিজেকে অনুশ্রী বলে পরিচয় দিয়ে জানান, তিনি মহেশের বর্তমান বান্ধবী। এরপর ধীরে ধীরে তাঁরা তিনজনেই বন্ধু হয়ে ওঠেন। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার বাসিন্দা শালিনীর কাছে কিছু ছবি চেয়ে পাঠান অনু্শ্রী। শালিনীও সাদা মনে তা পাঠিয়ে দেন। কিন্তু এরপর থেকে শুরু হয় হুমকি দেওয়া। মহেশের সঙ্গে শালিনীর কিছু মর্ফড ছবি পাঠাতে শুরু করেন অনুশ্রী। টাকা দাবি করতে শুরু করেন। টাকা না দিলে মহেশের সঙ্গে শালিনীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিতে শুরু করেন অনুশ্রী। সেই ভয়ে অনুশ্রীর অ্যাকাউন্টে গত দেড় বছরে এক কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে দেন শালিনী। কিন্তু হুমকি দেওয়া বা ভয় দেখানো বন্ধ হয়নি। সম্প্রতি ফের অনুশ্রী দাবি করেন, এই ধরনের কিছু ছবি পুলিশের ডেটা বেসে রয়েছে। সেখান থেকে এই ধরনের কিছু ছবি মুছে ফেলার জন্য ফের টাকা চান অনুশ্রী।এর পরেই অনুশ্রীর ফোন নম্বরটি ব্লক করে দেন শালিনী। শালিনীর স্বামীর নজরে পড়ে গত দেড় বছরে এক কোটি ৩০ লক্ষ টাকা একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠিয়ে গিয়েছেন তাঁর স্ত্রী। এরপরই পুরো ব্যাপারটি জানতে পারেন তিনি। স্বামীর পরামর্শের ভিত্তিতে পুলিশে অভিযোগ দায়ের করেন শালিনী। মামলা রুজু হয়েছে। শুরু হয়েছে তদন্ত। অভিযুক্ত মহেশ ও অনুশ্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget