এক্সপ্লোর

Bicycle Face Disease : 'সাইকেল চালালেই মেয়েদের মুখ-শরীর হবে বিকৃত', ১৯ শতকের 'বাইসাইকেল ফেস'-রোগের সত্যিটা কী?

বাইসাইকেল ফেস। ১৯ শতকে পশ্চিমি বিশ্বে হইচই ফেলে দেয় এমন এক অসুখের নাম। 

সাইকেল চালালেই মুখ হয়ে যাবে বিকৃত। চিবুকের সুললিত ভাব হবে ভ্যানিশ।ঠোঁটের আকার হবে খারাপ। নারী দেহের সৌন্দর্য যাবে চলে। সুন্দরী নারী হয়ে যাবে পুরুষের মতো। এ বড় ভয়ানক , বিচ্ছিরি অসুখ - মেয়েদের বিচ্ছিরি করে দেওয়ার অসুখ। বাইসাইকেল ফেস। ১৯ শতকে পশ্চিমি বিশ্বে হইচই ফেলে দেয় এমন এক অসুখের নাম। 

দুচাকার একটা যান। লাগে না কোনও ড্রাইভার । একটু ভারসাম্য অর্জন করতে পারলেই, গতির স্বাদ। সাঁইসাঁই করে এগিয়ে যাওয়া। একেবারে নিজের ছন্দে। কারও ওপর নির্ভর না করেই নিজের ছন্দে এগিয়ে যাওয়া। ১৯ শতকে বাইসাইকেলে ভর করে মুক্তির নতুন স্বাদ পেয়েছিল মেয়ের দল। পশ্চিমি বিশ্বে নারীদের স্বাধীনতার নতুন স্বাদ ছিল বাইসাইকেল। কিন্তু সে স্বাধীনতা বোধ হয় সহ্য হচ্ছিল না অনেকেরই। তথ্য ঘাঁটলে জানা যাবে, বাইসাইকেলে চড়ে মেয়েদেন এই স্বাধীন যাতায়াত মেনে নিতে না পেরে এক আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয় পরিকল্পনা করেই। যার নাম - বাইসাইকেল ফেস। 

ডাক্তাররা রটিয়ে দেন, এই রোগটি শুধুমাত্র মহিলাদেরই হয়, সাইকেল চালালেই হয়। নারীর মুখ সৌন্দর্য, দেহের সুন্দর গঠন হয়ে যায় বিকৃত। এমন ভয় ছড়িয়ে দেওয়া পশ্চিমি বিশ্বের সৌন্দর্য-সচেতন মেয়েদের মনে ভয় ঢুকিয়ে দেবে , ভেবেছিল পুরুষসমাজ, যারা মেয়েদের এই সামান্য বাইসাইকেল চালানো দেখেই ভয় পেয়েছিল। একে বারে গেল গেল রব তুলেছিল। কিন্তু ঠেকাতে পারছিল না মেয়েদের। তখনই নাকি নতুন ফন্দি আঁটা হয়, রোগের ভয় ছড়িয়ে দেওয়া - বাইসাইকেল ফেস।  মহিলাদের এই স্বাধীন যাতায়াত আটকানোর জন্য সেখানকার সমাজে বাইসাইকেল ফেস নামক রোগের উদ্ভব করা হয়। মনে করা হয়, মহিলারা এই রোগের ভয়ে সাইকেলচালাবেন না।  

বাইসাইকেল ফেস রোগটি আসলে কী ছিল?

বাইসাইকেল ফেস রোগের ক্ষেত্রে সাবধান করা হয়েছিল, সাইকেল চালালে মহিলাদের চোখ বাইরের দিকে বেরিয়ে আসবে। তাদের থুতনি সরু এবং খারাপ হয়ে যাবে। সারাদিন ক্লান্ত দেখাবে। গায়ের রং ফ্যাকাসে হয়ে যাবে।  কুৎসিত হয়ে যাবে তারা। আসলে, এর একটি কথাওও সত্যি ছিল না, সবটাই ছিল পরিকল্পিত গুজব। সেই সময়ে মহিলাদের সাইকেল চালানো থেকে বিরত করার জন্য এই রোগ সম্পর্কে মিথ্যা খবর ছড়ানো হয়েছিল, যাতে মহিলারা সাইকেল না চালান। এছাড়াও, অনেক ডাক্তারের মতে, যে মহিলারা বাইসাইকেল চালালেপ্রজনন ক্ষমতাও সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকবে।

কেন এই গুজব ছড়ানো হয়েছিল?

উনিশ শতকে ইউরোপে এই গুজব ছড়ানোর অনেক কারণ ছিল। আসলে, এই সময়ে বাইসাইকেলের আবিষ্কারের পর মহিলারাও এটি চালাতে শুরু করেন। এর ফলে তারা স্বাধীন যাতায়াতের স্বাদ পেতে শুরু করেন। সাইকেল চালানোর পাশাপাশি মহিলাদের স্বাধীনতার উপরেও জোর দেওয়া হতে থাকে এবং তারা ঘর থেকে বাইরে বেরোতে থাকেন বেশি করে। সাইকেল চালানোর জন্য মহিলাদের পোশাকের ধরনেও পরিবর্তন দেখা যায়। ঐতিহ্যবাহী স্কার্ট ছেড়ে উপযুক্ত প্যান্টস-শার্টের মতো পোশাক পরতে শুরু করেন।  সেই সময়ে বাইসাইকেলকে নারীবাদের প্রতীক হিসেবে বিবেচনা করা হত। তখনই মহিলাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য এই প্রচার চালানো হয়েছিল। গুজবটি কিছু মানুষের মনে ভয় ধরাতে পারলেও বড় প্রভাব ফেলতে পারেনি। পরবর্তী যুগ প্রমাণ করেছে গুজবের থেকে দু-চাকার সাইকেলের গতি বেশি। 

সেরা শিরোনাম

Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
India Pakistan: পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget