এক্সপ্লোর

এটাই শেষ ভোট, বললেন নীতীশকুমার, ‘ফালতু কথা’! আদিত্যনাথের অনুপ্রবেশকারী হুঁশিয়ারি খন্ডন

আদিত্যনাথ বলেছিলেন, কোনও অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলেই সরকার তাকে দেশের বাইরে বের করে দেবে। কিন্তু নীতীশ বলেন, কে কাকে দেশ থেকে বের করবে?

পটনা: বিহারের এবারের বিধানসভা নির্বাচনই তাঁর শেষ ভোট বলে জানিয়ে দিলেন নীতীশ কুমার। বিহার বিধানসভার তৃতীয় দফার ভোটগ্রহণের প্রচারের শেষদিন ছিল বৃহস্পতিবার। এক নির্বাচনী জনসভায় যার শেষ ভাল, তার সব ভাল বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি জনসভায় হাজির লোকজনের উদ্দেশে বলেন, জেনে নিন, আজ ভোটপ্রচারের শেষদিন। পরশুই ভোটগ্রহণ। আর এটা আমারও শেষ নির্বাচন। শেষটা যদি ভাল হয়, তবে সব ভাল। ভাষণে সংখ্যালঘু ভোটারদের কাছে পৌঁছনোর প্রয়াস হিসাবে মুখ্যমন্ত্রী তাঁদের মনে করিয়ে দেন, তাঁর সরকার মাদ্রাসা শিক্ষকদের বেতন বাড়িয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে সংখ্যালঘুদের আশ্বস্ত করতে চান নীতীশ। বলেন, তিনি ভালবাসা, প্রেম, ভ্রাতৃত্ববোধ ছড়ানোর চেষ্টা করেছেন। সিএএ-বিরোধী বিক্ষোভে একসময় উত্তাল হয়ে ওঠা এলাকার মানুষকে ভরসা দিয়ে তিনি কারও দেশ থেকে কাউকে বের করে দেওয়ার ক্ষমতা নেই বলেও মন্তব্য করেন। ৭ নভেম্বর এই দফায় ভোটগ্রহণ হবে ৭৮টি আসনে। কেন্দ্রগুলির বেশিরভাগই মুসলিম অধ্যুষিত সীমাঞ্চল ও উত্তরপূর্ব বিহারে। কিষাণগঞ্জের জনসভায় নীতীশের বক্তব্যকে খুবই তাত্পর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি কাটিহারে ভোটপ্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘অনুপ্রবেশকারীদের ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়ার’ যে হুঁশিয়ারি দিয়েছেন, নীতীশের বক্তব্যে তা খন্ডন করা হয়েছে বলে অভিমত রাজনৈতিক পর্যবেক্ষকদের। আদিত্যনাথ বলেছিলেন, কোনও অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলেই সরকার তাকে দেশের বাইরে বের করে দেবে। কংগ্রেস-আরজেডি বিহারে ক্ষমতায় এলে রাজ্যে শাহিনবাগের মতো অশান্তি ছড়াবে বলেও অভিমত জানান তিনি। কিন্তু নীতীশ নাম না করে আদিত্যনাথের বক্তব্যকে ‘ফালতু কথা’ বলে উড়িয়ে দেন। বলেন, এমন কথা কে বলছে? কিছু লোক প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কে কাকে দেশ থেকে বের করবে? কারও কাউকে বের করে দেওয়ার অধিকারই নেই। কারণ ভারত প্রত্যেকের। আমরা সবসময় ঐক্য়, সম্প্রীতের বাতাবরণ তৈরি করেছি, সবাইকে একজোট রাখার চেষ্টা করেছি। কিন্তু এসব লোকের বিভাজন ছড়ানো ছাড়া আর কোনও কাজ নেই। সকলে শান্তি, সম্প্রীতিতে থাকলেই সমাজ এগিয়ে চলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget