এক্সপ্লোর

Bihar Bridge Collapse: ৯ বছর ধরে চলছে কাজ, তৃতীয়বার ভেঙে পড়ল নির্মীয়মান সেতু, ১৭০০ কোটি ডুবল গঙ্গায়

Viral News: বিহারের ভাগলপুর জেলায় সুলতানগঞ্জ-আগুয়ানি ঘাটের নির্মীয়মান সেতুটি শনিবার সকালে ভেঙে পড়েছে।

পটনা: বর্ষা শুরু হওয়ার পর থেকে ভেঙে পড়েছে একের পর এক সেতু। বিহারে আবারও ভেঙে পড়ল নির্মীয়মান একটি সেতু। চার লেন বিশিষ্ট সেতুটির নির্মাণকার্য চলছিল গত কয়েক বছর ধরে। আগেও ভেঙে পড়েছে ওই সেতুটি। শনিবার সকালে গঙ্গায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি। এই ঘটনায় হতাহতের খবর যদিও মেসেনি। তবে নির্মীয়মান সেতুটি ভেঙে পড়ায় আবারও প্রশ্নের মুখে বিহারের নীতীশ কুমার এবং বিজেপি-র জোট সরকার। (Bihar Bridge Collapse)

বিহারের ভাগলপুর জেলায় সুলতানগঞ্জ-আগুয়ানি ঘাটের নির্মীয়মান সেতুটি শনিবার সকালে ভেঙে পড়েছে। এই নিয়ে তৃতীয় বার নির্মীয়মান ওই সেতুটি ভেঙে পড়ল। জানা গিয়েছে, গত ন'বছর ধরে সেতুটির নির্মাণকার্য চলছিল। এর আগেও, দু'বার সেতুটির বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। তৃতীয় বারের জন্য শনিবার ফের ভেঙে পড়ল সেতুটি। সেতুটি যখন ভেঙে পড়ে, প্রত্য়ক্ষ্যদর্শীরা মোবাইল ফোনের ক্যামেরায় সেই দৃশ্য বন্দি করেন। সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। (Viral News)

নির্মীয়মান সেতুর যদি এই অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে কী হবে, উঠছে প্রশ্ন। সেতু নির্মাণে ব্যবহৃত মাল-মশলার গুণমান, এমনকি সেতুটির গঠন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সেতুটি নির্মাণের বরাতপ্রাপ্ত সংস্থা SK Singla Construction-এর তরফে বারংবার বেঙে পড়ে নির্মীয়মান সেতুটি নিয়ে কোনও সাফাই দেওয়া হয়নি। তাদের এই উদাসীনতা এবং সরকারের নির্বিকার আচরণ নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। 

ভাগলপুরের সুলতানগঞ্জের সঙ্গে  খাগারিয়ার আগুয়ানির মধ্য সংযোগ গড়ে তুলতে ওই সেতু নির্মাণ প্রকল্পের ঘোষণা করেন নীতীশ। ওই সেতু নির্মাণের ফেল দুই জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা যেমন সুগম হবে, তেমনই বিক্রমশীলা সেতুর উপর যানজট  কমানো যাবে বলে দাবি ছিল নীতীশ সরকারের। কিন্তু বারংবার দুর্ঘটনায় সেতুটির গুণমান নিয়েই প্রশ্ন উঠছে। 

এর আগে, ২০২২ সালের ৩০ জুন ভাগলপুরের দিকে  সেতুটির একটি অংশ ভেঙে পড়ে। ভেঙে পড়ে সেতুর ৫ এবং ৬ নং স্তম্ভ। ২০২৩ সালের ৪ জুন সেতুটির আর একটি অংশ ভেঙে পড়ে। খাগারিয়ার দিকের ১০ এবং ১২ নম্বর স্তম্ভটি  ভেঙে পড়ে সেবার। দ্বিতীয় বার সেতুর অংশ ভেঙে পড়া বিহার সরকারের তরফে নির্মাণকারী সংস্থাকে জরিমানাও করা হয়, যাতে ভেঙে পড়া অংশ নিজের খরচেই ওই সংস্থাকে তৈরি করতে হবে বলে জানানো হয়। 

কিন্তুি শনিবার ফের সেতুর একটি অংশ ভেঙে পড়ল। সেতুটির গঠনে কিছু ত্রুটি থাকাতেই বারংবার এই বিপর্যয় ঘটছে বলে মত বিশেষজ্ঞদের। ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ওই সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। নামকরণ হয় 'মহাসেতু'। নির্মাণকার্য শুরু হয় ২০১৫ সালের ৯ মার্চ। সেতু নির্মাণের জন্য ১৭১০ কোটি টাকা বরাদ্দ করেছিল বিহার সরকার। গত ন'বছর ধরে সেতুর নির্মাণ চলছে তো চলছেই। এমনকি বিহার সরকারের তরফে ভাগলপুর এবং খাগারিয়া থেকে সেতুমুখী ১৬ কিলোমিটার রাস্তাও তৈরি হয়ে গিয়েছে। কিন্তু সেতুর নির্মাণ সম্পন্ন হয়নি আজও। 

সেতু নির্মাণকারী সংস্থা SK Singla Construction-কে বরাত দেওয়া নিয়েও উঠছে প্রশ্ন। কারণ হরিয়ানার ওই সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের দফতরে তল্লাশিও চালায়। এর পরও  বিহারে একাধিক প্রকল্পের তাদের বরাত দেওয়া নিয়ে উঠছে প্রশ্ন। নীতীশের নীরবতা নিয়ে সরব হয়েছেন স্থানীয়রাও। 

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
Lightning Hits IndiGO Flight: মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget