এক্সপ্লোর

Bihar Elections 2020: ফল ঘোষণার পর বিজেপি ছেড়ে আরজেডির হাত ধরবেন নীতীশ, দাবি চিরাগের

চিরাগের দাবি, নীতীশের তুলনায় বেশি আসন জিতে বিজেপির সঙ্গে জোট করে বিহারে সরকার গঠন করবে এলজেপি

পটনা: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ফের একবার তীব্র আক্রমণে বিদ্ধ করলেন লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসোয়ান। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের দিন চিরাগের দাবি, ভোটের ফল বের হলে বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডির হাত ধরার প্রস্তুতি সেরে ফেলেছেন নীতীশ ও তাঁর দল জনতা দল ইউনাইটেড।

তিনি বলেন, নীতীশ কুমারকে একটা ভোট দেওয়া মানে বিহারকে শুধুমাত্র আরও দুর্বল করাই নয়, আরজেডি ও মহাজোটকে আরও শক্তিশালী করা হবে। চিরাগ যোগ করেন, এর আগেও আরজেডির স্নেহধন্য হয়ে বিহারে সরকার গঠন করেছিলেন নীতীশ।

চিরাগ যোগ করেন, প্রথম ১৫ বছর বিহার কুখ্যাত ছিল। পরের ১৫-য় বিহারের পরিস্থিতি খারাপ হয়েছে। কিন্তু, এখন আপনাদের আপনাদের আশীর্বাদে বিহারকে প্রথম ও নীতীশ-মুক্ত রাজ্যে পরিণত করব।

প্রসঙ্গত, নীতীশের জেডিইউ-র সঙ্গে রাজ্যে গাঁটছড়া রয়েছে বিজেপির। আবার কেন্দ্রে বিজেপির অন্যতম শরিক দল এলজেপি। এই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রার্থী না দিলেও, যেখানে জেডিইউ প্রার্থী দিয়েছে, সেখানে প্রতিদ্বন্দ্বী দাঁড় করিয়েছে এলজেপি।

নীতীশের তুলনায় বেশি আসনে লড়াই করছে এলজেপি। চিরাগের দাবি, নীতীশের তুলনায় বেশি আসন জিতে বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠন করবে তাঁর দল।

আজ বিহারে প্রথম দফার ভোটগ্রহণ হচ্ছে। ১৬ জেলায় মোট ৭১টি আসনের লড়াইয়ে আজ ১,০৬৬ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এরমধ্যে আরজেডি-র ৪২, জেডিইউ-র ৩৫, বিজেপি-র ২৯, কংগ্রেসের ২১ ও বামেদের ৮ জনের ভাগ্য পরীক্ষা চলছে।

সেরা শিরোনাম

CJP : জেলমুক্তির পর ঘণ্টাখানেকও গড়াল না ! ফের CJPর আশুতোষ-সৌরভকে নোটিস দিল্লি পুলিশের
জেলমুক্তির পর ঘণ্টাখানেকও গড়াল না ! ফের CJPর আশুতোষ-সৌরভকে নোটিস দিল্লি পুলিশের
France Unrest : জ্বলছে ফ্রান্স, দিকে দিকে কার্ফু ; ভারতীয়দের বড় বার্তা দূতাবাসের
জ্বলছে ফ্রান্স, দিকে দিকে কার্ফু ; ভারতীয়দের বড় বার্তা দূতাবাসের
Cockroach Janta Party : জেল থেকে মুক্তি পেতেই তাৎপর্যপূর্ণ ইঙ্গিত ককরোচ জনতা পার্টির সৌরভ-আশুতোষের
জেল থেকে মুক্তি পেতেই তাৎপর্যপূর্ণ ইঙ্গিত ককরোচ জনতা পার্টির সৌরভ-আশুতোষের
Abhijeet Dipke : 'আমার চেয়ে অনেক অনেক বড় নেতা', এদের নির্দেশ মেনে চলতে প্রস্তুত CJP-র অভিজিৎ দীপকে
'আমার চেয়ে অনেক অনেক বড় নেতা', এদের নির্দেশ মেনে চলতে প্রস্তুত CJP-র অভিজিৎ দীপকে

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget