এক্সপ্লোর

Viral News: গলায় QR কোড ঝুলিয়ে ভিক্ষা, ভাইরাল 'ডিজিটাল ভিখারি'

Viral News: ইন্টারনেটে অনেকে তাঁর বাস্তববাদী সিদ্ধান্তের প্রশংসা করেছেন। আবার অনেকেই দুঃখ প্রকাশ করেছেন যে ভারতে এখনও কত মানুষকে জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করতে হয়।

পটনা: দেশ এগোচ্ছে। ধীরে ধীরে নগদ টাকা থেকে অনেকেই ঝুঁকেছেন ডিজিটাল লেনদেনের (Digital Transaction) দিকে। যে কোনও ছোটখাটো দোকান থেকে শপিং মল সর্বত্রই এখন QR কোড স্ক্যান (QR Code Scanner) করে দিব্য চলে কেনাবেচা। এবার এই বদলের পথে হাঁটলেন বিহারের এক ভিখারি (Bihar Beggar)। তিনিও পা বাড়িয়েছেন ডিজিটাল ইন্ডিয়ার দিকে।

ব্যাপারটা একটু বিস্তারিত জানা যাক। বিহারের এক ভিখারি। নাম রাজু। বয়স ৪০। তিনি ডিজিটাল পেমেন্টেও ভিক্ষা নিচ্ছেন। বিহারের বেটিয়া রেল স্টেশনে যাত্রীদের জন্য অপশন রেখেছেন তিনি। কেউ চাইলে তাঁকে নির্দিষ্ট QR কোড স্ক্যান করেও টাকা দিতে পারেন। সেই কারণে রাজু, নিজের গলায় ঝুলিয়েছেন একটি QR কোড লেখা প্ল্যাকার্ড। হাতে রয়েছে ডিজিটাল ট্যাবলেটও।

সংবাদ সংস্থা এএনআইতে রাজু বলেন, 'আমি ডিজিটাল পেমেন্ট নিই। এতেই আমার কাজও চলে যায় ও পেটও ভরে যায়। আমি এখানে ছোটবেলা থেকে ভিক্ষা করছি কিন্তু এই ডিজিটাল যুগে নিজের ধরন বদলেছি।'

রাজু আরও বলেন, 'ভিক্ষা শেষ হলে আমি স্টেশনেই ঘুমোই। জীবিকা নির্বাহের আর কোনও উপায় আমি পাইনি। অনেক সময়, অনেকেই কিছু দিতে চান না এই বলে যে তাঁদের কাছে খুচরো নেই। অনেক যাত্রী বলেন এই ই-ওয়ালেটের যুগে নগদ টাকা রাখার প্রয়োজন পড়ে না। সেই কারণে আমি নিজের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ই-ওয়ালেট খুলেছি।'

 

তবে রাজু এও জানান যে এখনও অনেকেই নগদেই ভিক্ষা দেন। যদিও কেউ কেউ ই-ওয়ালেটেও টাকা দেন। রাজুর কথায় তিনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেলে তাঁর থেকে আধার ও প্যান কার্ড চাওয়া হয়। সেই কারণে তিনি প্যান কার্ডও তৈরি করান। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেই ই-ওয়ালেট তৈরি করান। আপাতত তিনি ডিজিটালি ভিক্ষা করেন।

রাজু নিজেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের একজন অনুসারী বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইন' দ্বারা তিনি অনুপ্রাণিত। রাজু বলেন যে তিনি কখনওই প্রধানমন্ত্রীর 'মন কি বাত' রেডিও অনুষ্ঠান শুনতে ভোলেন না।

আরও পড়ুন: POWERGRID Jobs: পাওয়ারগ্রিড কর্পোরেশনে ১০৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য জানেন

যদিও ইন্টারনেটে অনেকে তাঁর বাস্তববাদী সিদ্ধান্তের প্রশংসা করেছেন। আবার অনেকেই দুঃখ প্রকাশ করেছেন যে ভারতে এখনও কত মানুষকে জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করতে হয়। এক নেটিজেন বলেছেন, 'এই ভিখারি স্মার্ট। আপনি ৫০টাকার বেশি লেনদেনে ক্যাশব্যাক পাবেন। সুতরাং, ডিজিটালে চলে যাওয়া ভাল লাভজনক কৌশল।'

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: রেজিনগরে গণনা চলছে, বাড়িতে ঘুমাতে চলে গেলেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
রেজিনগরে গণনা চলছে, বাড়িতে ঘুমাতে চলে গেলেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Rahul Gandhi: ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
ABP Ananda Top 10, 9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget