এক্সপ্লোর

Bihar Bridges Collapse: একসঙ্গে ভেঙে পড়ল দু'টি সেতু, বিহারে ফের বিপর্যয়, গত ১৫ দিনে এই নিয়ে ৭টি

Bihar Bridge Collapse Incident: বুধবার বিহারের সিওয়ান জেলার দেওরিয়া ব্লক এলাকাতেই দু'টি সেতু ভেঙে পড়ে।

পটনা: বর্ষা শুরু হতেই একের পর এক বিপত্তি। এবার বিহারের সিওয়ানে দু'টি সেতু ভেঙে পড়ল। গত ১৫ দিনে এই নিয়ে পর পর সাতটি সেতু ভেঙে পড়ল সেখানে। সেতু ভাঙার ঘটনায় হতাহতের খবর নেই যদিও। কিন্তু পর পর সেতু ভেঙে পড়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে। সরকারি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় মানুষজন। (Bihar Bridges Collapse)

বুধবার বিহারের সিওয়ান জেলার দেওরিয়া ব্লক এলাকাতেই দু'টি সেতু ভেঙে পড়ে। প্রায় ২৫ বছর বয়স হয়েছিল একটি সেতুর। মহারাজগঞ্জ-সহ একাধিক গ্রামের সঙ্গে ওই দুই সেতুর মাধ্যমেই যোগাযোগ রক্ষা হতো। সেতু দু'টি ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যেমন বাধা পাচ্ছেন সকলে, একই ভাবে মালপত্র পরিবহণও করা যাচ্ছে না। (Bihar Bridge Collapse Incident)

স্থানীয়রা জানিয়েছেন, যে দু'টি সেতু ভেঙে পড়েছে, তার মধ্যে একটির নির্মাণ হয় ১৯৯৮ সালে। তদানীনন্তন সাংসদ প্রভুনাথ সিংহ সেতু নির্মাণে ৬ লক্ষ টাকা দিয়েছিলেন। দ্বিতীয় সেতুটির নির্মাণ হয় ২০০৪ সালে। সেবারও সাংসদ তহবিল থেকেই ১০ লক্ষ টাকা দেওয়া হয় সেতু নির্মাণের জন্য। একসঙ্গে দু'টি সেতুই ভেঙে পড়ল এবার।

সংবাদ সংস্থা পিটিআই-কে স্থানীয়রা জানিয়েছেন, নির্মাণের পর থেকে সেতু দু'টি একবারও মেরামত করা হয়নি। এবারে বর্ষার শুরু থেকেই সেতু দু'টিকে নিয়ে আতঙ্কে ছিলেন স্থানীয়রা, যা সত্য প্রমাণিত হল। গত কয়েক দিন ধরে লাগাতার ভারী বৃষ্টিতে সেতু দু'টির কাঠামো দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত গণ্ডকী নদীর উপর ভেঙে পড়ে। 

আরও পড়ুন: Jagdeep Dhankhar: 'আমি RSS-এর একলব্য', রাজ্যসভায় ঘোষণা ধনকড়ের, নয়া বিতর্ক

ডেপুটি ডেভলপমেন্ট কমিশনার মুকেশ কুমার জানিয়েছেন, সেতু ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনিক আধিকারিকরা পৌঁছেছেন ঘটনাস্থলে। ভোর ৫টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। 

এর মাত্র ১১ দিন আগেই সিওয়ানে আর একটি সেতু ভেঙে পড়েছিল। গত ২২ জুন দুরৌন্ধা এলাকায় একটি সেতুর কিছু অংশ ভেঙে পড়ে। গত ১৫ দিনে মধুবনি, আরারিয়া, পূর্ব চম্পারণ-সহ আরও বেশ কিছু জায়গা থেকে সেতু ভেঙে পড়ার খবর সামনে এসেছে। রাজ্য সরকার এ নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা জানালেও, সরকারি গাফিলতিকেই পর পর এই বিপত্তির জন্য দায়ী করছেন স্থানীয়রা।

সেরা শিরোনাম

Abhijeet Dipke : আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Delhi Protest : CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget