এক্সপ্লোর

করোনা টিকার দাম সাধারণের নাগালের মধ্যে আনতে চান, সেরাম ইনস্টিটিউটে ১৫০ মিলিয়ন ডলার দিতে ইচ্ছুক বিল গেটস

সেরাম ইনস্টিটিউট অবশ্য ইতিমধ্যেই জানিয়েছে, তারা শুধু ভারতে নয়, উন্নয়নশীল দেশগুলিতেও করোনা টিকা উৎপাদন ও বিক্রি ৩ ডলারে সীমাবদ্ধ রাখবে।

  কলকাতা: করোনাভাইরাস দেখা দেওয়ার পর থেকেই তার ওষুধের পিছনে জলের মত টাকা ঢেলে চলেছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। টেস্টিং কিটই হোক বা করোনা টিকা- সবরকম গবেষণার পিছনে তাঁর অর্থসাহায্য রয়েছে। আর এবার তিনি বলেছেন, করোনা টিকার দাম ডোজ পিছু ৩ ডলারে নামিয়ে আনতে ১৫০ মিলিয়ন ডলার খরচ করবেন তিনি। গেটস জানিয়েছেন, তিনি এই টাকাটা ভারতের সেরাম ইনস্টিটিউটে দান করতে ইচ্ছুক যাতে তারা ১০ কোটি টিকা উৎপাদন করতে পারে, খরচ পড়ে ডোজ পিছু ৩ ডলার। এর ফলে গোটা বিশ্বের দরিদ্র দেশগুলি করোনা আক্রান্ত মানুষের প্রাণ সহজে বাঁচাতে পারবে। এ জন্য তাঁর মূল লক্ষ্য, দরিদ্র অথবা স্বল্প আয়যুক্ত সব দেশ। তাঁর বক্তব্য, ধনী দেশগুলি নিজেদের করোনা অতিমারীর মধ্যে বাঁচাতে সক্ষম হলেও গরিব দেশের জনতার পক্ষে এই ব্যাধি ভয়াবহ হতে পারে। তাই তাঁর লক্ষ্য হল করোনা প্রতিরোধে সবার আগে এগিয়ে থাকা অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভাক্স টিকা, সেগুলি উৎপাদনে অর্থসাহায্য করে খরচ সাধারণের সাধ্যের মধ্যে আনতে চান তিনি। সেরাম ইনস্টিটিউট অবশ্য ইতিমধ্যেই জানিয়েছে, তারা শুধু ভারতে নয়, উন্নয়নশীল দেশগুলিতেও করোনা টিকা উৎপাদন ও বিক্রি ৩ ডলারে সীমাবদ্ধ রাখবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকার টিকা এ দেশে বিক্রি হবে কোভিশিল্ড নামে, এখন তার চূড়ান্ত পরীক্ষা চলছে। এর আগে গেটস করোনা টিকা কেনা ও বিক্রি করার জন্য গাভি কোম্পানিতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে জুন মাসে তিনি করোনা টিকা সর্বত্র বিলি করার জন্য ১.৬ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনা প্রতিরোধে তিনি প্রায় ৫০০ মিলিয়ন ডলার অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget