এক্সপ্লোর

Bipin Rawat: অস্থি বিসর্জন হরিদ্বারে, চিরতরে হারিয়ে গেলেন রাওয়াত দম্পতি

Bipin Rawat Demise: আজ ব্রার স্কোয়ার শ্মশান থেকে রাওয়াত দম্পতির চিতাভস্ম সংগ্রহ করেন দুই কন্যা। হরিদ্বারে অস্থি বিসর্জন করলেন বিপিন রাওয়াত (Bipin Rawat) ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের দুই কন্যা।

নয়াদিল্লি: চিরবিদায়। হরিদ্বারে (Haridwar) অস্থি বিসর্জন করলেন রাওয়াত দম্পতির দুই কন্যা। দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (Chief of Defense Staff) জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat) ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত (Madhulika Rawat)। বুধবার হেলিকপ্টার ভেঙে (Copter Crash) মৃত্যু হয় তাঁদের। গতকালই হয়েছে সৎকারের কাজ। আর এদিন দুপুরে হরিদ্বারে অস্থি বিসর্জন করলেন তাঁদের দুই কন্যা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, উত্তরাখণ্ডের হরিদ্বারে মা-বাবার অস্থি বিসর্জন দেন কৃতিকা ও তারিণী। 

শুক্রবারই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ারের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের। নিয়ম মেনে আজ, শনিবার ব্রার স্কোয়ার শ্মশান থেকে রাওয়াত দম্পতির চিতাভস্ম সংগ্রহ করেন দুই কন্যা। এরপর হরিদ্বারে গঙ্গায় অস্থি বিসর্জন করে চোখের জলে চিরবিদায় জানান তাঁরা। 

প্রাক্তন সেনা প্রধান। দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। বুধবার তামিলনাড়ুর কুন্নুরে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে তাঁর হেলিকপ্টার। কপ্টার ক্র্যাশে মারা যান জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী-সহ ১৩ জন। যে ঘটনা স্তম্ভিত করে দিয়েছে গোটা দেশকে।বৃহস্পতিবার জেনারেল রাওয়াত-সহ অন্যদের মরদেহ নিয়ে আসা হয় দিল্লিতে। শুক্রবার সকাল থেকে দিল্লির ৩ নম্বর কামরাজ মার্গের  বাড়িতে দেখা যায় চোখে পড়ার মতো ভিড়। সেখানেই শায়িত ছিল জেনারেল রাওয়াত ও তাঁর স্ত্রী-র মরদেহ।  তাঁদের শেষযাত্রায় মিলেমিশে যায়, সর ধর্ম-বর্ণ-রাজনীতির রং। 

৩ নম্বর কামরাজ মার্গের বাড়ি থেকে বের করে আনা হয় জেনারেল রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকার মরদেহ।ফুল দিয়ে সাজানো শকট রওনা দেয় ব্রার স্কোয়ার শ্মশানের দিকে। সামিল হন ৮০০ সেনা জওয়ান। ব্রার স্কোয়ার শ্মশান জুড়ে বিউগলের সুর। চিরাচরিত সামরিক রেওয়াজ। আর দীর্ঘশ্বাসের শব্দ। আর সবার সামনে পাশাপাশি জেনারেল বিপিন রাওয়াত আর তাঁর স্ত্রী মধুলিকার মরদেহ। নিয়ম মেনে বাবা-মা’র শেষ কাজ করেন দুই মেয়ে। আর শনিবার রীতি মেনে অস্থি বিসর্জনের কাজ হল গঙ্গায়।

আরও পড়ুন: Bipin Rawat: শ্মশান থেকে মা-বাবার চিতাভস্ম সংগ্রহ রাওয়াত-কন্যাদের, হরিদ্বারে হবে অস্থি বিসর্জন

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget