এক্সপ্লোর

"অপদার্থ"! ভরা সম্মেলনে অনুব্রত, গায়ে মাখলেন না কৃষিমন্ত্রী

বিধায়ক বললেন, "ও তেমন কিছু নয়...দাদা-ভাইয়ের সম্পর্ক"

বীরভূম: আর রাখঢাক নয়। উন্নয়ন নিয়ে প্রশ্নের মুখে তাঁর দলেরই বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রীকে অপদার্থ বললেন অনুব্রত মণ্ডল!

শুক্রবার রামপুরহাট ১ নম্বর ব্লকে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে বীরভূম জেলা তৃণমূল সভাপতির পাশেই বসেছিলেন কৃষিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক আশিষ বন্দোপাধ্যায়। আয়াশে কেন পিছিয়ে দল? বুথ সভাপতির কাছে জানতে চান অনুব্রত।

বুথ সভাপতি মাধব মণ্ডলকে অনুব্রত- হারলেন কেন? বুথ সভাপতি বলেন, আমাদের এখানে কোনও উন্নয়ন হয়নি। অনুব্রত তখন বলেন, পঞ্চায়েত কার? বুথ সভাপতির জবাব তৃণমূলের। কিন্তু, ঢালাই রাস্তার কিছুই হয়নি।

এরপরই অনুব্রত বলেন, কেন, মমতা সরকারের ৬৪টা প্রকল্পের কাজ হয়নি? উত্তরে বুথ সভাপতি বলেন,- হ্যাঁ হয়েছে। কিন্তু সাধারণ মানুষ চায় রাস্তা হোক, জল আসুক।

অনুব্রত তখন জানতে চান, তাহলে। প্রধানকে আপনি বলেছেন? বুথ সভাপতি বলেন, আটবার থেকে ১০বার বলেছি। প্রথমে বলেছিল পুজোর আগে হবে। এখন বলছে হবে না।

এবার প্রধানের কাছে জবাব চান অনুব্রত। বলেন, কেন কাজ হয়নি। এত টাকা পেয়েছ। এত মেনটেন্যান্স পেয়েছ। তাহলে কাজ হয়নি কেন? অঞ্চল প্রেসিডেন্ট কে?

প্রধান জবাবে বলেন, আমিই অঞ্চল প্রেসিডেন্ট। তখন অনুব্রত বলেন,  তুমিই অঞ্চল প্রেসিডেন্ট তুমিই প্রধান? তাহলে দলের লিড হবে কী করে? এরপরেই অনুব্রতর রোষের মুখে পড়েন মঞ্চে তাঁরই পাশে বসে থাকা মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়! মন্ত্রীকে  "অপদার্থ" বলতেও শোনা যায়। অনুব্রতকে বলতে শোনা যায়, আর অপদার্থ আছেন আশিস ব্যানার্জি। ওর কথা শুনব কেন?

মন্ত্রীর অবশ্য বক্তব্য, অনুব্রত মণ্ডল তাঁকে তেমন কিছুই বলেননি। তৃণমূল নেতা ও কৃষিমন্ত্রী বলেন, আয়াশ অঞ্চলের সঙ্গে কথা বলব। এটা আমাদের ঘরোয়া ব্যাপার। অনুব্রত মণ্ডল তেমন কিছুই বলেননি। আমাদের সম্পর্ক হচ্ছে দাদা-ভাইয়ের সম্পর্ক। এখানে বিষয়টা অনুব্রত মণ্ডল নয়।

বিজেপি এনিয়ে তৃণমূলের দিকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে। বীরভূমের বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, এটা অবশ্যই ওদের ঘরোয়া বিষয়। তবে, কে জানে কেউ আবার অপমানিত হয়ে দল বদলাতে চাইবেন কিনা। অনুব্রত মণ্ডল মনে রাখবেন সরকার মানুষের জন্য। কাজ না করলে মানুষ জবাব দেবে।

উন্নয়ন ইস্যুতে এর আগে একাধিকবার দলেরই নেতাদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে অনুব্রতকে। এদিনও শুনতে হয় সেই প্রশ্ন। আর তার পরই নিজের দলেরই মন্ত্রীকে "অপদার্থ" বলে বসলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget