এক্সপ্লোর

'ওয়েসি-মমতা ভাইবোন', মান-অভিমানের পালা চলছে! মিম প্রধানের রাজ্য সফরের পর কটাক্ষ সায়ন্তনের

মিমের বিরুদ্ধে বরাবরই অভিযোগ, বিজেপির সঙ্গে গোপনে হাত মিলিয়ে তারা বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু ভোটে ভাগ বসায়, যাতে বিরোধীদের ক্ষতি হয়, আর বিজেপি লাভবান হয়! কিন্তু, সেই বিজেপিই আবার তৃণমূলের সঙ্গে মিমের আঁতাতের অভিযোগে সরব হল।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ:আসাদউদ্দিন ওয়েসির বঙ্গ সফরের পরই তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। মঙ্গলবার মুর্শিদাবাদে চায়ে পে চর্চায় তিনি বলেন, ওয়েসি-মমতা ভাইবোন, দিদি-ভাইয়ের মান-অভিমানের পালা চলছে। সায়ন্তনের মাথার ঠিক নেই, পাল্টা কটাক্ষ তৃণমূলের। বিহার বিধানসভা ভোটে ৫ টি আসন জেতার পর মিমের লক্ষ্য এবার বঙ্গের বিধানসভা নির্বাচন। রবিবারই ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকে সামনে রেখেই বাংলায় লড়ার কথা জানিয়েছেন হায়দরাবাদের দল মিমের প্রধান আসাদউদ্দিন ওয়েসি। বলেছেন, আব্বাসকে সামনে রেখেই এগব। উনি যেদিকে দিক নির্দেশ করবেন, সেদিকেই যাব। আগেই বলেছি বাংলায় আসছি। মিমের বিরুদ্ধে বরাবরই অভিযোগ, বিজেপির সঙ্গে গোপনে হাত মিলিয়ে তারা বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু ভোটে ভাগ বসায়, যাতে বিরোধীদের ক্ষতি হয়, আর বিজেপি লাভবান হয়! কিন্তু, সেই বিজেপিই আবার তৃণমূলের সঙ্গে মিমের আঁতাতের অভিযোগে সরব হল। ওয়েসি-মমতাকে ‘ভাইবোন’ তকমা দিয়ে সায়ন্তন বসুর দাবি, ওদের মান-অভিমান চলছে, শেষে ওদের আন্ডারস্যান্টিং হবে। কে কী বলছে জানি না। তবে আমি পরিষ্কার কথা বলছি, মিম, আব্বাস সিদ্দিকি মমতা বন্দ্যোধ্যায়ের সঙ্গে অভিমান করছে, দুচার দিন মিটিং হবে, কিছু একটা অ্যাডজাস্টম্যান্ট হবে, আবার একসাথে বিজেপি ঠেকাও অভিযান শুরু করবে। পাল্টা তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতি আবু তাহের খানের দাবি,উন্মাদরা একথা বলে। বিহার নির্বাচনে কাদের গোপন যোগাযোগ হয়েছে, সেটা সবাই দেখেছে। এদের এই ধরনের কথা শুনলে পাগলেও হাসবে! ঘটনাচক্রে দিনকয়েক আগে বাংলা সফরে থাকাকালে খোদ ওয়েসি তৃণমূলের তোলা মুসলিম ভোট কেটে বিজেপির ভোটবাক্সে সুবিধা করে দেওয়ার অভিযোগ উড়িয়ে পাল্টা মমতার দিকে আঙুল তুলে বলেন, গুজরাত যখন জ্বলছিল, তখন কী করছিলেন উনি? কেন দলীয় বিধায়ক, মন্ত্রীদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক চলছে, সেই প্রশ্নও তোলেন। পশ্চিমবঙ্গে প্রায় ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট। ২০১১ থেকে এই ভোটব্যাঙ্ক কার্যত পুরোটাই তৃণমূলের দিকে। বিশেষজ্ঞরা বলছেন, ২০২১-এর বিধানসভা ভোটে যদি সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলিতে মিম ছাপ ফেলতে পারে, তাহলে তৃণমূলেরই বড়সড় ক্ষতির সম্ভাবনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget