এক্সপ্লোর

Saket Gokhale : বিজেপি খুব ভুল করছে যদি ভাবে আমি দমে যাব : জামিন পেয়ে বললেন সাকেত গোখলে

Saket Gokhale TMC : বৃহস্পতিবার সেই মামলায় জামিন পেতেই, সাকেতকে ফের গ্রেফতার করে বিজেপি শাসিত গুজরাতের পুলিশ। সাইবার আইনের পর এবার জনপ্রতিনিধিত্ব আইনে।

আমদাবাদ : প্রথম মামলায় জামিন পেতেই ফের গ্রেফতার! সাইবার আইনের পর এবার জনপ্রতিনিধিত্ব আইনে তৃণমূলের ( TMC ) জাতীয় মুখপাত্রকে ( Saket Gokhale) গ্রেফতার করল গুজরাত পুলিশ। যা নিয়ে চরমে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। মোরবিতে গেল তৃণমূলের প্রতিনিধি দল। সংসদে সরব হল এ রাজ্যের শাসকদল। যদিও এদিন দ্বিতীয় মামলাতেও জামিন পান সাকেত গোখলে। 



এর পরেও তিনি দমছেন না। বরং বলছেন, যদি বিজেপি ভাবে, এভাবে আটকানো যাবে, তাহলে ভুল করছে। তিনি বলেন, "বিজেপির নির্দেশে আমাকে গ্রেফতার করা হয়েছিল, জামিন পেয়েছিলাম, পুনরায় গ্রেফতার করা হয়। আবার জামিন পেয়েছি । সবই ৪ দিনের মধ্যে। আমার স্বাধীনতা ধরে রাখার জন্য আমি মাননীয় বিচার বিভাগের কাছে কৃতজ্ঞ। বিজেপি যদি  হাস্যকরভাবে মনে করে, এর ফলে আমার মনোবল ভেঙে যাবে, তাহলে জেনে রাখুন আমি তাদের প্রতি আরও কঠোর হতে চলেছি, এই হল উত্তরপ্রদেশ এবং গুজরাতে ঘষেমেজে তৈরি করা মোদি-শাহের কেতাবি ফর্মুলা " তিনি টুইট করেন।

আরও পড়ুন :

‘ব্যাগ গুছিয়ে রাখুন', পুলিশের পাশাপাশি IAS IPS অফিসারদেরও হুঁশিয়ারি শুভেন্দুর

সাকেত গোখলে দাবি করেছেন, "অন্য কারওর করা একটি টুইট শেয়ার করার জন্য একটি তুচ্ছ মামলা দায়ের করা হয়েছে। মজার ব্যাপার হল, সেই ব্যক্তি কে তা পুলিশের কাছে কোনও সূত্র নেই। উদ্দেশ্য ছিল আমাকে টার্গেট করা, আমাকে জেলে ভরা এবং আমাকে আটকে রাখা।"

"  মোরবি ব্রিজ ভেঙে পড়ার বিষয়ে একটি টুইট করার জন্য আমাকে ৩ দিনে দুবার গ্রেফতার করা হয়। এবং আজ পর্যন্ত, ওরেভা কোম্পানির (Oreva company)মালিকরা, যারা ত্রুটিপূর্ণ ব্রিজটি তৈরি করেছিল তাদের কারও একটি এফআইআর-এও নাম নেই।"  মন্তব্য তৃণমূল নেতার। 

মোরবি সেতু বিপর্যয়ের পর নরেন্দ্র মোদির সফরের খরচ সংক্রান্ত একটি ট্যুইট করায়,  মঙ্গলবার প্রথম সাইবার আইনে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। বৃহস্পতিবার সেই মামলায় জামিন পেতেই, তাঁকে ফের গ্রেফতার করে বিজেপি শাসিত গুজরাতের পুলিশ।সাইবার আইনের পর এবার জনপ্রতিনিধিত্ব আইনে। এরপরই, ট্যুইটে তীব্র আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যপাধ্যায়ের নির্দেশে, এদিন গুজরাতের মোরবিতে পৌঁছোয় তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার পাঁচ সাংসদের প্রতিনিধিদল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
ABP Ananda Top 10,3 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,3 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget