এক্সপ্লোর

এবার কি অভিন্ন দেওয়ানি বিধি? রাজ্যসভা সাংসদদের হাজিরা দিতে নির্দেশ বিজেপির, তুঙ্গে জল্পনা

হুইপে বলা হয়েছে, বিজেপির সব রাজ্যসভা সাংসদকে জানানো হচ্ছে, যে মঙ্গলবার সংসদে কিছু গুরুত্বপূর্ণ কাজ হবে। তাঁরা যেন সরকারের সিদ্ধান্ত সমর্থন করেন।

নয়াদিল্লি: একদিকে যখন দিল্লি বিধানসভা নির্বাচনে দল হারার পথে, ঠিক তখনই সংসদে ইউনিফর্ম সিভিল কোড (অভিন্ন দেওয়ানি বিধি) পেশ করার তোড়জোড় শুরু করতে চলেছে বিজেপি। অন্তত কেন্দ্রীয় সূত্রে এমনই খবর। সব রাজ্যসভা সাংসদকে আজ সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে হুইপ জারি করেছে বিজেপি। আর এর পরই, কেন্দ্রীয় রাজনীতির অলিন্দে জোর জল্পনা, সম্ভবত আজই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে বিজেপি। ৩ লাইনের হুইপে তারা বলেছে, সব সাংসদকে এদিন রাজ্যসভায় হাজিরা দিতে হবে। কারণ স্পষ্ট না করে বলা হয়েছে, আজ সংসদে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তাই তাঁদের সকলের উপস্থিত থাকা জরুরি। হুইপে বলা হয়েছে, বিজেপির সব রাজ্যসভা সাংসদকে জানানো হচ্ছে, যে মঙ্গলবার সংসদে কিছু গুরুত্বপূর্ণ কাজ হবে। তাঁরা যেন সরকারের সিদ্ধান্ত সমর্থন করেন। এদিকে, এই জল্পনা ঘিরে রাজনৈতিক মহলে আলোড়নও পড়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, যেখানে দিল্লি নির্বাচনের ফল দলের অনুকূলে যাচ্ছে না, সেই সময় রক্ষণাত্মকের বদলে আরও আগ্রাসী হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এমন একটা সময়ে যেখানে সিএএ-এনআরসি-এনপিআর-এর মতো ইস্যু নিয়ে দেশে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে, সেখানে আবার একটি বিতর্কিত ইস্যুকে উত্থাপন করতে চায় বিজেপি সরকার। অনেকেই মনে করছেন, যেমন ৩৭০ ধারা বিলোপ সংসদে ঝড় তুলেছিল, ঠিক সেভাবেই এই বিলও প্রবল আলোচ্য হয়ে উঠবে। এই বিলের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের মধ্য চালু পৃথক দেওয়ানি ও সাংস্কৃতিক বিধিকে খারিজ করে সারা দেশে একটিই দেওয়ানি বিধি চালু করার পক্ষপাতী। সংসদের উভয় কক্ষে এই বিল পাশ করিয়ে তাকে আইনে পরিণত করতে চাইছে কেন্দ্র। এখন এ নিয়ে জল্পনা তীব্র হয়েছে কারণ বাজেট অধিবেশন শুরু হওয়ার আগেই সরকার জানিয়ে দেয়, তাদের লক্ষ্য এই অধিবেশনে ৪৫টি বিল পাশ করানো। তাই বাজেট অধিবেশনের প্রথম পর্বে কোন বিল যে সরকার পাশ করানোর চেষ্টা করবে, তা কেউ স্পষ্ট করে বলতে পারছেন না। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ এবারের কেন্দ্রীয় বাজেট নিয়ে বিকেল ৪টে থেকে রাজ্যসভায় সাংসদদের তোলা প্রশ্নের জবাব দেবেন। বাজেট অধিবেশনের প্রথম পর্ব শুরু হয় ৩১ জানুয়ারি, চলবে ১১ ফেব্রুয়ারি অর্থাৎ আজ পর্যন্ত। দ্বিতীয় পর্ব শুরু হবে ২ মার্চ, চলবে ৩ এপ্রিল পর্যন্ত। দুই পর্বের মাঝে প্রায় ১ মাসের ব্যবধান। এই সময়টা নানা মন্ত্রক, বিভাগের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটি বাজেটের নানা দিক পরীক্ষা করে দেখবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arjun Singh: 'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
Arjun Singh: 'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
Humayun Kabir: 'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
Indian Railways: আজ থেকে রেলের টিকিট বুকিংয়ে বড় বদল, নয়া সংস্করণ IRCTC ওয়েবসাইটে, থাকছে স্মার্ট ফিচার
আজ থেকে রেলের টিকিট বুকিংয়ে বড় বদল, নয়া সংস্করণ IRCTC ওয়েবসাইটে, থাকছে স্মার্ট ফিচার

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget