এক্সপ্লোর

ডায়মন্ড হারবার যাওয়ার পথে শমীকের ‘গাড়ি ভাঙচুর, মারধর’, অভিযোগের মুখে তৃণমূল নেতার মন্তব্য, এবার হাড়গোড় ভাঙা হবে!

এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি, তৃণমূল আশ্রিতরা প্ল্যান করে হামলা করেছে। পাঁচটি গাড়ি ভাঙচুর হয়েছে। পাল্টা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এ ঘটনায় তৃণমূলের কেউ ছিল নাকি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, দেখতে হবে।

কলকাতা: টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লার খুন ঘিরে উত্তপ্ত রাজনীতি। তার মধ্যেই ডায়মন্ড হারবার যাওয়ার পথে আক্রান্ত বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, মারধর, ছিনতাইয়ের অভিযোগ করেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতা। এরপর হাড়গোড় ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল যুবনেতা। এদিন দক্ষিণ ২৪ পরগণার ফলতার ঘটনাস্থলে চুরমার হওয়া গাড়ির কাচ, ইট পাটকেল পড়ে থাকতে দেখা যায়। বিজেপি নেতার জামা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তাঁর মোবাইল, গলার সোনার চেনও নাকি ছিনিয়ে নেওয়া হয়। শমীকবাবু জানান, তাঁকে বলা হয়, সভায় কেন যোগ দিতে যাচ্ছেন? সভা চলবে না। এর প্রতিবাদ করলে মারধর করে, ছিনতাই করে গাড়ি ভেঙে দেয় হামলাকারীরা। তৃণমূল এই কাজ করেছে। ওসি কথা বলতে চাননি বলেও অভিযোগ করেন তিনি। অভিযোগের মুখে সুর আরও চড়িয়ে দক্ষিণ ২৪ পরগণা যুব তৃণমূল সভাপতি শওকত মোল্লার হুঁশিয়ারি, গাড়ি ভাঙচুর সবে শুরু, এবার হাড়গোড় ভাঙা হবে। কালো কালি লাগিয়ে দেবে। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি, তৃণমূল আশ্রিতরা প্ল্যান করে হামলা করেছে। পাঁচটি গাড়ি ভাঙচুর হয়েছে। ৭-৮ জন জখম । তৃণমূলের ঝান্ডা ধরার লোক রাখব না। এই দলটি ছিনতাই পার্টি হয়ে গেছে। শমীকবাবু সিনিয়র নেতা। তাঁর ওপর আক্রমণষ সব কিছুর প্রতিবাদ ও প্রতিশোধ হবে। পাল্টা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এ ঘটনায় তৃণমূলের কেউ ছিল নাকি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, দেখতে হবে। সব মিলিয়ে বারবার হামলার ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি।

সেরা শিরোনাম

Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
Municipal Election 2026: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
CM Suvendu Adhikari: প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget