এক্সপ্লোর

প্রয়াত রাজস্থানের করোনা আক্রান্ত বিজেপি বিধায়ক, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর 

২১ দিন আগে হাসপাতালে ভর্তি হন কিরণ মহেশ্বরি। বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, কিরণ মহেশ্বরি নিষ্ঠার সঙ্গে কাজ করতেন। দেশের এবং রাজ্যের গরিব, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কাজ করেছেন তিনি।

নয়াদিল্লি: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিজেপি নেতা তথা রাজস্থানের রাজসামান্দের বিধায়ক কিরণ মহেশ্বরি। সোমবার হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে প্রয়াত হন তিনি। ভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জানা গিয়েছে, উদয়পুরে প্রয়াত বিধায়কের শেষকৃত্য সম্পন্ন হবে।

  ২১ দিন আগে হাসপাতালে ভর্তি হন কিরণ মহেশ্বরি। বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, কিরণ মহেশ্বরি নিষ্ঠার সঙ্গে কাজ করতেন। দেশের এবং রাজ্যের গরিব, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কাজ করেছেন তিনি। এদিকে গত সপ্তাহে মাত্র দুদিনের ব্যবধানে মৃত্যু হয়েছে কংগ্রেসের দুই নেতা আহমেদ পটেল এবং তরুণ গগৈয়ের। গত বৃহস্পতিবার তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়।

গত বুধবার, কংগ্রেসের ‘মুশকিল আসান’ বলে পরিচিত আহমেদ পটেল গুরুগ্রামের হাসপাতালে প্রয়াত হন তিনি। শেষকৃত্য সম্পন্ন হয় গুজরাতের ভারুচে। অন্যদিকে অসমের তিনবারের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রয়াত হন গত সোমবার। গুয়াহাটিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

  রাজস্থানের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রবিবার করোনায় মৃত্যু হয়েছে ১৮ জনের। মৃতেরা পালি, আজমীঢ়, জয়পুর, যোধপুর, ভরতপুর, ঝালাওয়ার, কারৌলি, কোটা, নাগাপুর, রাজসামান্দ, শিকার, উদয়পুরের বাসিন্দা। রবিবার ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫১৮ জন। যার মধ্যে আছেন জয়পুরের ৫৫৫ জন, যোধপুরের ৩৯৫ জন, কোটার ২১১, আজমীঢ়ের ১৬৪, উদয়পুরের ১০১ জন। রাজ্যে মোট করোনা আক্রান্ত আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৫ হাজার ৩৮৬। সুস্থ হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৩৩৬ জন। চিকিৎসাধীন ২৮ হাজার ৭৫৮।

সেরা শিরোনাম

Abhijeet Dipke : আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Delhi Protest : CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget