এক্সপ্লোর

Dilip Ghosh : পৃথক উত্তরবঙ্গের দাবি, বার্লা-সুরে সমর্থন দিলীপের

আলাদা রাজ্যের দাবি কেউ করে থাকলে তা অন্যায্য নয়। জন বার্লাকে পাশে নিয়ে পৃথক রাজ্যের দাবিকে পরোক্ষে সমর্থন জানালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

রাজা চট্টোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস, জলপাইগুড়ি : আলাদা রাজ্যের দাবি কেউ করে থাকলে তা অন্যায্য নয়। জন বার্লাকে পাশে নিয়ে পৃথক রাজ্যের দাবিকে পরোক্ষে সমর্থন জানালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। উস্কানিমূলক মন্তব্য করছেন বিজেপির রাজ্য সভাপতি, পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।

এর আগে পৃথক রাজ্যের দাবি জানান আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয়মন্ত্রী জন বার্লা। তিনি বলেছিলেন, আলাদা রাজ্য হলেও ভাল, কেন্দ্রশাসিত অঞ্চল হলেও ভাল। এর বেশি নয়। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, জন বার্লা একজন জনপ্রতিনিধি। যাঁরা তাঁকে জিতিয়েছেন তাঁদের কথা শোনার দায়িত্ব তাঁর। তাই তিনি বলেছেন। পার্টির স্ট্যান্ড আছে পার্টি ভেবে দেখবে।

বিধানসভা ভোটের পর আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বঙ্গভঙ্গের দাবি ঘিরে শোরগোল পড়ে যায়। সেই দাবিকে কার্যত সিলমোহর দিলেন দিলীপ ঘোষ। শুক্রবার জলপাইগুড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে পাশে নিয়ে বিজেপি রাজ্য সভাপতি বুঝিয়ে দেন, এ ধরনের দাবি ন্যায্য। 

তৃণমূলের অভিযোগ, উস্কানিমূলক মন্তব্য করে উত্তরবঙ্গকে অশান্ত করতে চাইছে বিজেপি। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ বলেন, তাঁর মন্ত্রী যা বলেছেন তাতে সম্মতি জানিয়ে গোটা উত্তরবঙ্গে সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করছেন। ভাগাভাগির রাজনীতি করে কোনও লাভ হবে না। এখানকার মানুষ উন্নয়ন চান।

জন বার্লার পৃথক রাজ্যের দাবিকে সমর্থন করে, পথে নামেন উত্তরবঙ্গের একের পর এক বিজেপি বিধায়ক। এমনকী পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি তোলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও। যদিও এর আগে সেই সব দাবি খারিজ করে দেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, দল একে অনুমোদন করে না। দল পশ্চিমবঙ্গকেই বিশ্বাস করে।

গতকাল জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল দিলীপ ঘোষের। তাঁর আসার আগেই স্থানীয় তৃণমূল কর্মীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান। পরে বিজেপি রাজ্য সভাপতির সেই কর্মসূচি বাতিল হয়।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget