এক্সপ্লোর
দশমীর রাতে কোচবিহারের সিতাইয়ে গুলিতে খুন বিজেপি সমর্থক
ওই ব্যক্তির চোখের নীচে গুলির ক্ষত ছিল।

কোচবিহার: কোচবিহারের সিতাইয়ে এক ব্যক্তিকে গুলি করে খুন করা হল। মৃত বিজেপি সমর্থক বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। রাজনৈতিক কারণ, নাকি ব্যক্তিগত শত্রুতা, কী কারণে খুন খতিয়ে দেখছে পুলিশ। বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তির নাম রুহিদাস বিশ্বাস। স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুজো উপলক্ষে দশমীর রাতে তাঁর বাড়িতে অনুষ্ঠান চলছিল। অভিযোগ, সেইসময় পরিবারের সদস্যরা বাড়ি থেকে কিছুটা দূরে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই ব্যক্তির চোখের নীচে গুলির ক্ষত ছিল। দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
Before You Go
Census 2027: দ্বিতীয় দফায় জনগণনার বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের | ABP Ananda





















