এক্সপ্লোর

BJP workers of Birbhum: তৃণমূল নেতার উদ্যোগে ঘরে ফিরে দলবদল বিজেপির ঘরছাড়াদের

ভোটের ফল বেরোনোর আগে পর্যন্ত বিজেপি সমর্থক ছিলেন।ফল বেরোতেই ঘরছাড়া হতে হয়েছিল। এবার তৃণমূল নেতার উদ্যোগেই ঘরে ফিরলেন।বদলে ফেললেন দল।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: তৃণমূল নেতার উদ্যোগে বীরভূমের সাঁইথিয়ায় ঘরে ফিরলেন বিজেপির ঘড়ছাড়ারা। আর গ্রামে ফিরেই তুলে নিলেন তৃণমূলের পতাকা। উন্নয়নে সামিল হতেই দলবদল, দাবি তৃণমূলের। এভাবে ভয় দেখিয়ে রোখা যাবে না বলে পাল্টা হুঁশিয়ারি বিজেপির।  
ভোটের ফল বেরোনোর আগে পর্যন্ত বিজেপি সমর্থক ছিলেন।ফল বেরোতেই ঘরছাড়া হতে হয়েছিল। এবার তৃণমূল নেতার উদ্যোগেই ঘরে ফিরলেন।বদলে ফেললেন দল।
বিজেপি থেকে এবার তৃণমূল।শুক্রবার এই ছবি দেখা গেল, সাঁইথিয়ার কোমা গ্রাম পঞ্চায়েতের জানুরি গ্রামে। 

এবারের বিধানসভা ভোটে বীরভূমের ১১টি আসনের মধ্যে শুধুমাত্র দুবরাজপুর আসনটিতে জিতেছে বিজেপি। বাকি ১০টি আসনেই গিয়েছে অনুব্রত মণ্ডলের দখলে। এই পরিস্থিতিতে ভোটের ফল বেরনোর পর থেকেই ঘরছাড়া ছিলেন, কোমা গ্রামের প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক। কেউ আত্মীয়দের বাড়িতে, কেউ অন্য জায়গায়। 

অবশেষে শুক্রবার তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদির উদ্যোগে ঘরছাড়া বিজেপি সমর্থকরা গ্রামে ফেরেন। এদিনই তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেয় স্থানীয় নেতৃত্ব। করানো হয় মুখ মিষ্টি। তৃণমূলে যোগদানকারীদের একজন বললেন, আমরা বিজেপি করতাম। আমরা গ্রমছাড়া ছিলাম। বলরাম বাগদি ঘরে ফেরার ব্যবস্থা করে দিয়েছে। খুব খুশি। এখন থেকে তৃণমূল কংগ্রেস করব।

বলরাম বলেছেন, এরা বিজেপি করত। গ্রামছাড়া হয়ে গিয়েছিল। এরপর উন্নয়নে সামিল হতে চেয়েছে। তাই গ্রামে ফিরিয়েছি। থাকার ব্যবস্থা করে দিয়েছি।

যদিও জেলা বিজেপি সভাপতির দাবি, দীর্ঘদিন ধরেই আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে তৃণমূল। এখন ভয় দেখিয়ে বিজেপির কর্মী সমর্থকদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে। এভাবে বিজেপিকে আটকানো যাবে না। 

এবারের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে এসেছে তৃণমূল কংগ্রেস। ভোটের ফল বেরোনার পর তাদের কর্মী-সমর্থকদের ওপর অত্যাচারের অভিযোগ তুলেছে বিজেপি। এই নিয়ে তৃণমূল ও বিজেপির বাকযুদ্ধ চরমে উঠেছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকেও অভিযোগ খতিয়ে দেখতে প্রতিনিধি দল পাঠানো হয়। 

 

সেরা শিরোনাম

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget