এক্সপ্লোর

কী কী চর্চা চলত 'বয়েজ লকার রুম'-এ, চমকে দেওয়া তথ্য দিল প্রাক্তন সদস্য

এই গ্রুপের প্রাক্তন সদস্য হরিশ খান, যে এই গ্রুপের কীর্তি প্রকাশ্যে আনতেও সাহায্য করে মুখ খুলেছে সংবাদমাধ্যমের কাছে। সে জানিয়েছে,

নয়াদিল্লি: চর্চার কেন্দ্রে বয়েজ লকার রুম। মূলত টিন-এজার ছেলেদের তৈরি এই ইনস্টাগ্রাম গ্রুপের আলোচ্য বিষয় ছিল গণধর্ষণ! মেয়েদের কীভাবে ধর্ষণ করা যায়, তাই নিয়ে দিনভর আলোচনা-পরিকল্পনা চলত গ্রুপে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছিল সারা দেশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ইনস্টাগ্রামকে চিঠি লিখে ঘটনাটি খতিয়ে দেখার আর্জি জানায় দিল্লির মহিলা কমিশন। গ্রুপের এক সদস্য গ্রুপের বাইরে একজনকে একটি অশ্লীল মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করার পরই এটি প্রকাশ্যে চলে আসে। গ্রুপে রয়েছে একাধিক পর্নোগ্রাফিক তত্ত্বও। অবশেষে বুধবার পুলিশের জালে গ্রুপের অ্যাডমিন। মাত্র ১৮ বছর বয়স তার। দ্বাদশ শ্রেণির ছাত্র। তাঁর কথার সূত্র ধরে গ্রুপের বিভিন্ন সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে। এঁদের বেশিরভাগেরই বয়স ১৮র কম। তাই বাড়িতেই বাবা-মায়ের সামনে এনজিও-র সদস্যরা তাদের প্রশ্ন করবেন। এই গ্রুপের প্রাক্তন সদস্য হরিশ খান, যে এই গ্রুপের কীর্তি প্রকাশ্যে আনতেও সাহায্য করে মুখ খুলেছে সংবাদমাধ্যমের কাছে। সে জানিয়েছে, গ্রুপে আছে ২০ জনেরও বেশি ছেলে। একদিন ওই গ্রুপের এক সদস্য চ্যাটে একটি মেয়ের বিকৃত ছবি দেখে। সেই ছবির স্ক্রিন শট সে মেয়েটিকে ও হরিশকে পাঠায়। হরিশের দাবি, তখন তার মনে হয় ওই গ্রুপের সমস্ত খবর সেইসব মেয়েদের জানা দরকার, যাদের ছবি বিকৃত করা হয়েছে বা যাদের নিয়ে ওই গ্রুপে আপত্তিকর আলোচনা হয়। হরিশের কথায়, 'আমার তখন মনে হল, সেইসব মেয়েদেরও বিষয়টি জানা দরকার, যে তাদের ছবি নিয়ে গ্রুপে কী কী ঘটছে। তখন আমি অন্য একটা গ্রুপ তৈরি করি। সেখানে আইডি দেখে দেখে ওই মেয়েদেরও যুক্ত করি, যাদের ছবি বিকৃত করে ওই গ্রুপে দেওয়া হয়েছে। ১০ জন মেয়েকে আমি যোগাযোগ করতে পারি ও বিষয়টি জানাই। তারা তখন এত ভয় পেয়ে যায় যে, বলে, আর কোনও ছবি কখনও আপলোড করবে না।' ' ওই গ্রুপে মেয়েদের বিকৃত ছবি দেখে শতাধিক অশ্লীল কমেন্ট আসত।...গ্রুপের ছেলেরা একে অপরকে চিনত না। সকলেই মোটামুটি অপ্রাপ্তবয়ষ্ক। ', জানায় হরিশ। সেইসঙ্গে তার মত, কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে প্রথমে গ্রুপটি তৈরি হয়নি। বরং 'মজা করার জন্য' গ্রুপ তৈরি হয়। সে আরও জানায়, তার কাজ শেষ হতেই গ্রুপ ছেড়ে দেয় সে। কিন্তু কী করে পুলিশের খাতায় তার নাম এল, সে জানে না।

সেরা শিরোনাম

দিকে দিকে CJP বিক্ষোভ, সরকার বিরোধী স্লোগানের মধ্যেই নির্বাচনে বড় জয় বিজেপির, অনেক পিছনে বিরোধীরা
দিকে দিকে CJP বিক্ষোভ, সরকার বিরোধী স্লোগানের মধ্যেই নির্বাচনে বড় জয় বিজেপির, অনেক পিছনে বিরোধীরা
Dowry Demand: 'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার
'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
Minor Girl Molested: মন্দিরের ভিতরেই যৌন হেনস্থার শিকার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত, POCSO অ্যাক্টে রুজু হয়েছে মামলা
মন্দিরের ভিতরেই যৌন হেনস্থার শিকার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত, POCSO অ্যাক্টে রুজু হয়েছে মামলা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget