এক্সপ্লোর

R Madhavan: ‘বিপদে পড়তে পারি, তাও বলব…’, পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতির অভিযোগে সরব অভিনেতা আর মাধবন

NCERT History Distortion Allegations: বর্তমান পরিস্থিতিতে চুপ করে থাকতে পারছেন না, জানালেন মাধবন।

মুম্বই: পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ নিয়ে এবার সরব হলেন অভিনেতা আর মাধবন। বর্তমানে স্কুলে যে ইতিহাস পড়ানো হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। জানালেন, দেশের অতীতের একটি বড় অংশ, দক্ষিণের ইতিহাসও পাঠ্যবইয়ে উপেক্ষিত থেকে যাচ্ছে। সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে ‘Kesari Chapter 2’ ছবিতে দেখা যায় মাধবনকে। অক্ষয় কুমারের সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের দহরম মহরম নিয়ে নানা জল্পনা রয়েছে। মাধবন জানিয়েছেন, নিজের মতামত জানানোর জন্য হয়ত বিপদে পড়বেন তিনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে চুপ করে থাকতে পারছেন না। (R Madhavan)

মাধবনের বক্তব্য, “এর জন্য হয়ত বিপদে পড়ব আমি। কিন্তু আমাকে বলতেই হবে। আমি স্কুলে যখন ইতিহাস পড়ি, মুঘলদের নিয়ে আটটি অধ্যায়, হরপ্পা ও মহেঞ্জোদাড়ো নিয়ে দু’টি অধ্যায়, ইংরেজ শাসন ও স্বাধীনতা সংগ্রাম নিয়ে চারটি অধ্যায় এবং দক্ষিণের চোল-পাণ্ড্য-পল্লব-চেরাদের নিয়ে মাত্র একটি অধ্যায় ছিল। অথচ মুঘল এবং ইংরেজদের সঙ্গে তুলনা করলে দেখা যাবে, চোল সাম্রাজ্যের ইতিহাস ২৪০০ বছরের। মুঘল ও ইংরেজদের ইতিহাস সবমিলিয়ে ৮০০ বছরের। তাদের হাতেই সমুদ্রযাত্রা এবং নৌশক্তির পত্তন। রোম পর্যন্ত মশলা রফতানি হতো। ইতিহাসের সেই সব অংশ কোথায়? প্রবল শক্তিশালী নৌবাহিনীকে দিয়ে আঙ্কর বাট মন্দির (কম্বোডিয়ায়) নির্মাণের উল্লেখ কোথায়? চিনে জৈন, বৌদ্ধ এবং হিন্দুধর্মের প্রসার ঘটে। কোরিয়ার লোকজন অর্ধেক তামিল বলতে পারেন। আমাদের ভাষা সেখানেও পৌঁছে যায়। এই সব কিছু একটি অধ্যায়ের মধ্যে সীমিত রাখা হয়েছে।” (NCERT History Distortion Allegations)

তামিল ভাষার প্রতি অবহেলাপূর্ণ আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন মাধবন। তাঁর বক্তব্য, “পৃথিবীর প্রাচীনতম ভাষা তামিল। কিন্তু সেই ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় না, তার উদযাপন হয় না। এটা কার ভাষ্য? সিলেবাসকে ঠিক করেন? তামিল পৃথিবীর প্রাচীনতম ভাষা, কিন্তু কেউ জানেনই না। আমাদের সংস্কৃতিতে বিজ্ঞানের যে ব্যাপ্তি, এখন তাকে উপহাস করা হচ্ছে।”

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে প্রেক্ষাপটে রেখেই ‘Kesari Chapter 2’ ছবির কাল্পনিক কাহিনি বোনা হয়েছে। পাঠ্যবইয়ে সেই জালিয়ানওয়ালাবাগের বর্ণনা নিয়েও প্রশ্ন তুলেছেন মাধবন। তাঁর কথায়, “ইতিহাসে ইংরেজদের ধারণাই ফুটে উঠেছে, যে নিশ্চয়ই আমাদের কোনও ভুল থেকে থাকবে।”

যে সময়ে মাধবন এই মন্তব্য করলেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পাঠ্য়বই থেকে দিল্লির সুলতান এবং মুঘলদের অধ্যায় বাদ দেওয়া নিয়ে এই মুহূর্তে সমালোচনায় বিদ্ধ National Council of Educational Research and Training (NCERT). পরিবর্তে ইতিহাস বইয়ে ঢোকানো হয়েছে কুম্ভমেলা, ‘মেক ইন ইন্ডিয়া’, ‘বেটি বাঁঁচাও বেটি পড়াও’, ‘চারধাম যাত্রা’র আখ্য়ান। সেই আবহেই ইতিহাস বিকৃতির অভিযোগ নিয়ে মুখ খুললেন মাধবন।

Input By : https://bengali.abplive.com/news/viral-video-shows-parents-beat-up-son-girlfriend-while-they-were-eating-chowmein-in-uttar-pradesh-kanpur-1133541
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UN Warning on Weather: ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget