এক্সপ্লোর

Bomb Scare : টয়লেটে টিস্যু পেপারে লেখা 'বোমা আছে', বাগডোগরাগামী বিমানে হইহইকাণ্ড, হল জরুরি অবতরণ

১৮ জানুয়ারি  ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান দিল্লি থেকে বাগডোগরা যাচ্ছিল। তখনই বিমানে বোমা থাকার খবর পাওয়া যায়।

দিল্লি থেকে বাগডোগরাগামী বিমানে বোমাতঙ্ক। রবিবার সকাল সকাল এই খবরে একেবারে হুলুস্থূল কাণ্ড। ১৮ জানুয়ারি  ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান দিল্লি থেকে বাগডোগরা যাচ্ছিল। তখনই বিমানে বোমা থাকার খবর পাওয়া যায়। সকাল ৯টা ১৭ মিনিটে বিমানটিকে লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

বাথরুমে টিস্যু পেপারে পাওয়া গেল বোমার হুমকি ! 

বিমানটির বাথরুমে টিস্যু পেপারে লেখা ছিল ভেতরে বোমা আছে। এই টিস্যু পেপার এক যাত্রী দেখেন এবং তিনি সঙ্গে সঙ্গে ক্রু মেম্বারদের খবর দেন। এরপর পাইলট জরুরি অবতরণের অনুমতি চান। লখনউয়ে জরুরি অবতরণের পর বিমানের আনাচে-কানাচে তল্লাশি চালানো হচ্ছে।

বিমানে ২৩০ জন যাত্রী ছিলেন, সবাই সুরক্ষিত

লখনউ বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নিরাপত্তা কর্মীরা বিমানটিকে ঘিরে ফেলেন। বোমা নিষ্ক্রিয়করণ দল এবং CISF টিম তদন্ত শুরু করেছে। বিমানে ৮ জন শিশু সহ ২৩০ জন যাত্রী, ৬ জন ক্রু মেম্বার এবং ২ জন পাইলট সহ মোট ২৩৮ জন ছিলেন। চেকিংয়ের পর সকলকেই নিরাপদে নামানো হয়েছে। ভিতরে সবার লাগেজ পরীক্ষা করা হচ্ছে। সব যাত্রীর ব্যাগ স্ক্যান করার পরে, যাত্রীদের বাইরে নিয়ে যাওয়া হয়। 

২ মাস আগে ৩টি বিমানের জরুরি অবতরণ হয়েছিল

এর আগে গত ৭ই নভেম্বর, লখনউ বিমানবন্দরে ৩টি বিমানের জরুরি অবতরণ করাতে হয়েছিল। তিনটি বিমানই ইন্ডিগো এয়ারলাইন্সের। একটি বিমান দিল্লি থেকে বারাণসী যাচ্ছিল। দ্বিতীয়টি প্রয়াগরাজ যাচ্ছিল এবং তৃতীয়টি মুম্বই থেকে প্রয়াগরাজ যাচ্ছিল। খারাপ আবহাওয়ার কারণেই এই তিন বিমানকে জরুরি অবতরণ করাতে হয়। বারাণসীগামী বিমানের পাইলট বারাণসীর কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই খবর পান যে এখানে আবহাওয়া খারাপ। বিমানটিকে লখনউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। বিমানটি সকাল ৬টা ৪৫ মিনিটে লখনউতে অবতরণ করে।

২টি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গিয়েছিল

গত ৩০  অক্টোবর, ( ২০২৪ ) -এ ইন্ডিগো এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে বোমার হুমকি পাওয়া যায়। নিরাপত্তা কর্মীরা বিমানগুলোকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি চালায়।  কিন্তু সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।                        

এদিকে বিমান-বিভ্রাটকাণ্ডে এবার ইন্ডিগো-কে ২২ কোটি ২০ লক্ষ টাকার জরিমানা করল  উড়ান নিয়ন্ত্রক সংস্থা। গত ডিসেম্বরে ইন্ডিগোর পরিষেবা  ঘিরে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। সব মিলিয়ে ২হাজার ৫০৭টি বিমানের উড়ান বাতিল করা হয়। বাতিলের পাশাপাশি দেরিতেও ওড়ে ১হাজার ৮৫২টি বিমান। তদন্তে ডিজিসিএ দেখে, ইচ্ছাকৃত ভাবে ইন্ডিগোর কর্মীদের কাজের সময়সূচি এমন ভাবে নির্ধারণ করা হত যাতে তাঁদের দিয়ে সবথেকে বেশি কাজ করানো যায়। এছাড়াও রস্টার সংক্রান্ত অনেক সমস্যা, কাজের অতিরিক্ত চাপেই পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে।            

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget