Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
Independence Day: বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের এই উদ্যোগের কারণ রাজনৈতিক সিস্টেমে বদল ঘটানো।

নয়াদিল্লি: রাত পোহালেই ৮০তম স্বাধীনতা দিবস (Independence Day)। দেশজড়ে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাজ সাজ রব। সেই স্বাধীনতা দিবসেই দেশের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন শুরু করার ডাক দিলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। বিশিষ্ট সমাজকর্মীর এই উদ্যোগের কারণ রাজনৈতিক সিস্টেমে বদল ঘটানো। সেই কারণেই ফের একবার ১৫ অগাস্ট থেকে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিলেন সোনম। পাশাপাশি দেশবাসীর কাছে তিনি এমন নির্ভীক, নিঃস্বার্থ, ব্যক্তিদেরও সন্ধান দিয়ে সাহায্য চেয়েছেন যারা দেশের ভবিষ্যৎ কীভাবে বদলাবে এবং কী কী বদল প্রয়োজন তা পরামর্শ দিতে পারবে।
সোনম ওয়াংচুকের মতে ২০৪৭ পর্যন্ত যদি ভারতবর্ষকে সম্মানজনক দেশ হিসাবে নিজেদের মর্যাদা অক্ষুন্ন রাখতে হয়, তাহলে শান্তিপূর্ণ আন্দোলনের প্রয়োজন, বিশেষ করে দেশবাসী যেভাবে রাজনৈতিক নেতাদের বাছাই করেন, সেই বিষয়ে ভাবনাচিন্তার প্রয়োজন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এই স্বাধীনতা দিবসে আমার আপনাদের সাহায্যের প্রয়োজন। যদি আমরা ২০৪৭ সাল পর্যন্ত সম্মানজনক দেশ হিসাবে বহাল থাকতে চাই, তাহলে অন্তত আমরা যেভাবে নিজেদের নেতাদের বাছাই করি, সেই বিষয়ে এই দেশে শান্তিপূর্ণ আন্দোলনের প্রয়োজন। আমাদের বিধায়কদের অর্ধেকের বিরুদ্ধেই মামলা রয়েছে যাদের এক তৃতীয়াংশের বিরুদ্ধে তো আবার খুন, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। আস্থার ঘাটতি যে দেশের সবথেকে বড় ঘাটতি হয়ে দাঁড়িয়েছে, সেই নিয়ে কোনও সন্দেহ নেই।'
আরও পড়ুন:- নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
এরপরেই সোনম দেশের সকলের থেকে মদত চেয়েছেন সেইসব ব্যক্তিদের খুঁজে বার করার জন্য যাঁরা দেশে কী কী বদল প্রয়োজন এবং কীভাবে তা করতে হবে, সেই বিষয়ে পরামর্শ দিতে পারেন। তিনি লেখেন, 'দেশের সেরা মাথারা যেখানেই থাকুন না কেন, তাদের সঙ্গে আমি কীভাবে, কী কী বদল প্রয়োজন, সেই বিষয়ে শলা পরামর্শ করতে চাই। কেবল বুদ্ধিজীবী নন, যারা নিঃস্বার্থ, নির্ভীক, এমন পুরুষ ও মহিলাদের সঙ্গে কথা বলতে চাই। লাদাখের মতো রিমোট স্থানে বসে আমি জানি না এরা কারা এবং কোথায় আছেন। তাই আপনারা সকলে এ দেশের আপনার অঞ্চলের এমন অন্তত একজনের পরামর্শ দিতে পারেন। আমরা সকলে মিলে দেশের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন শুরু করতে পারি।'
THIS INDIPENDENCE DAY, I NEED YOUR HELP...
— Sonam Wangchuk (@Wangchuk66) August 13, 2026
This country needs a peaceful revolution, at least in how we chose our leaders... if we are to remain even a respectable nation by 2047.
Close to half of our MPs have criminal cases and a third have serious charges like murder, rape &… pic.twitter.com/10byPuzwtX






















