এক্সপ্লোর

Bombay High Court: ধর্ষণের শিকার ১১ বছরের মেয়ে, ৩০ সপ্তাহ ধরে অন্তঃসত্ত্বা, গর্ভপাতে অনুমতি দিল আদালত

Rape Survivor Abortion: বম্বে হাইকোর্টের বিচারপতি শর্মিলা দেশমুখ এবং বিচারপতি জিতেন্দ্র জৈনর বেঞ্চ মেয়েটিকে গর্ভপাতের অনুমতি দিয়েছে।

মুম্বই: ধর্ষণের শিকার বালিকাকে গর্ভপাতের অনুমতি দিল বম্বে হাইকোর্ট। ১১ বছরের মেয়েটি কয়েক মাস আগে ধর্ষণের শিকার হয়। বর্তমানে অন্তঃসত্ত্বা মেয়েটি। সেই অবস্থায় ৩০ সপ্তাহ কেটে গিয়েছে। গত কয়েক দিন ধরেই সেই নিয়ে বিচার-বিশ্লেষণ চলছিল। আদালত চিকিৎসকরা জানান, শারীরিক এবং মানসিক ভাবে গর্ভপাতের ধকল সহ্য করতে সক্ষম মেয়েটি। এর পরই গর্ভপাতে অনুমতি দেয় আদালত। (Bombay High Court)

বম্বে হাইকোর্টের বিচারপতি শর্মিলা দেশমুখ এবং বিচারপতি জিতেন্দ্র জৈনর বেঞ্চ মেয়েটিকে গর্ভপাতের অনুমতি দিয়েছে। গর্ভপাতের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মেয়েটির বাবা। আদালতে তিনি জানান, মেয়ের পেট দিন দিন শক্ত হলেও, তাঁরা ব্যাপারটা আঁচ করতে পারেননি। ভেবেছিলেন পেটে কোনও সংক্রমণ হয়েছে।  (Rape Survivor Abortion)

এমনকি ঠাণের একটি হাসপাতালে নিয়ে গেলে, মেয়েটিকে সেই মতো ওষুধও দেওয়া হয়। কিন্তু নিয়ম করে সেই ওষুধ খাওয়ার পরও পরিস্থিতির উন্নতি হয়নি। এর পর মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেয়েটিকে। সেখানে মেয়েটি অন্তঃসত্ত্বা বলে ধরা পড়ে। এর পর অজ্ঞাত পরিচয় ধর্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মেয়েটির বাবা। অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে এর পর আদালতে যান তিনি।

ধর্ষণ, যৌন নির্যাতনের ঘটনায় ২০ সপ্তাহ কেটে যাওয়ার পর গর্ভপাতের ক্ষেত্রে আদালতের অনুমতি লাগে। সেই মতোই আদালতের দ্বারস্থ হন মেয়েটির বাবা। তিনি নিজেও পেশায় চিকিৎসক বলে জানা গিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার অনুচ্ছেদ ৬৫ (২) (১২ বছরের কময় বয়সি মেয়েকে ধর্ষণে শাস্তি), POCSO আইনের অনুচ্ছেদ ৪ (সঙ্গমের মাধ্যমে যৌন নির্যাতন)-এর আওতায় মামলা দায়ের হয়েছিল। 

মেয়েটির গর্ভপাতে অনুমতি দিলেও, আদালত জানিয়েছে, রক্ত এবং টিস্যুর নমুনা সংরক্ষণ করতে হবে, যাতে পরবর্তীতে DNA পরীক্ষায় সুবিধা হয়। অপরাধ মামলার তদন্তে তা কাজে লাগবে বলে জানিয়েছে আদালত। আদালত আরও জানিয়েছে, মেয়েটির গর্ভে থাকা সন্তান যদি জীবিত থাকে এবং পরিবার যদি তার দায়িত্ব নিয়ে ইচ্ছুক না হয় অথবা অসমর্থ হয়, সেক্ষেত্রে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। 

আদালত পরিষ্কার জানিয়েছে, মেয়েটির গর্ভস্থ সন্তান যদি জীবিত থাকে, সেক্ষেত্রে পরবর্তী দায়-দায়িত্ব সরকারের কাঁধেই বর্তাবে। চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ-খরচা রাজ্য সরকারকেই চালাতে হবে। শিশুটির জীবন বাঁচানোর জন্য যা যা করণীয় করতে হবে সরকারকে। আদালত জানিয়েছে, মেয়েটির জীবনের প্রশ্ন জড়িয়ে রয়েছে বলেই গর্ভপাতে অনুমতি দেওয়া হয়েছে। গত ২৮ অক্টোবর আদালতের দ্বারস্থ হয় মেয়েটি, বাবার মাধ্যমে আবেদন জানায়। বিশেষ পরিস্থিতির কথা মাথায় রেখেই মেয়েটিকে গর্ভপাতে অনুমতি দিয়েছে আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget