এক্সপ্লোর

BMC on Corona Vaccination: বাড়ি-বাড়ি গিয়ে টিকাকরণ হলে বাঁচত অনেক প্রাণ, ভ্যাকসিন-দুর্ভোগ নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা বম্বে হাইকোর্টের

বম্বে হাইকোর্টের পর্যবেক্ষণ, কয়েক মাস আগে থেকে যদি বাড়ি-বাড়ি গিয়ে প্রবীণ নাগরিকদের টিকাকরণ করা হত,- তাহলে বাঁচত অনেক প্রাণ। 

মুম্বই : ভ্যাকসিন নিয়ে দুর্ভোগের মধ্যে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা বম্বে হাইকোর্টের। কেন বাড়িতে বাড়িতে গিয়ে হচ্ছে না টিকাকরণ? কেন্দ্রকে প্রশ্ন করে বম্বে হাইকোর্টের। পাশাপাশি তাদের পর্যবেক্ষণ, কয়েক মাস আগে থেকে যদি বাড়ি-বাড়ি গিয়ে প্রবীণ নাগরিকদের টিকাকরণ করা হত,- তাহলে বাঁচত অনেক প্রাণ। 
বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জিএস কুলকার্নির ডিভিশন বেঞ্চ এদিন দেশে চলতে থাকা ভ্যাকসিন ভোগান্তি ও করোনার জেরে মৃত্যুমিছিল প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের পর্যবেক্ষণ, করোনার প্রথম ঢেউ অল্প স্তিমিত হওয়ার পর ও হাতে ভ্যাকসিন চলে আসার পরও কেন কেন্দ্র প্রবীণ নাগরিকদের টিকাদানের বিষয়ে বাড়তি তৎপরতা দেখায়নি। প্রবীণ নাগরিকদের অনেকেই শারীরিকভাবে  অশক্ত, তাই যদি কেন্দ্র বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করত, তাহলে হয়তো অনেক প্রাণ বাঁচানো সম্ভব হত বলেই পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের।

গোটা ভারত এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ের সুনামিতে লন্ডভন্ড। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমিত, মৃতের সংখ্যা। দেশের স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশ করা বুলেটিনই জানাচ্ছে, ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৫ জনের। যার ফলে দৈনিক মৃত্যুতে বিশ্বে ফের সর্বকালীন রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন। 

পাশাপাশি গোটা দেশজুড়েই চলছে ভ্যাকসিনের আকাল। বিভিন্ন রাজ্যের সঙ্গে ভ্যাকসিন-বন্টন ঘিরে কার্যত রোজই বাগযুদ্ধে জড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। এদিকে, দেশে চলছে থাকা কোভিড পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা এর আগে করেছে দেশের একাধিক আদালত। দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট কড়া ভাষাতেই বারবার সমালোচনা করেছে কেন্দ্রের।

কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের সঙ্গে ভ্যাকসিন বন্টন প্রক্রিয়া কেন্দ্রকে তুলোধনা করেছিল। তারা প্রশ্ন তুলেছিল দাম নিয়েও। কেন্দ্র যদিও পরিস্থিতি সামাল দিতে তাদের তরফে যথাসাধ্য চেষ্টা করছে বলেই দেশের শীর্ষ আদালতে জানিয়েছিল।

 

 

 

 

 

সেরা শিরোনাম

Kolkata Metro: মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ
মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ
Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget