এক্সপ্লোর

চলতি বছরের মধ্যে করোনা ভ্যাকসিন পাওয়ার আশায় জল ঢাললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

'আমি অবশ্য়ই আশাবাদী। আমি প্রতীক্ষার দিন গুনছি। কিন্তু চলতি বা সামনের বছরেই ভ্যাকসিন মিলবে বলে আমি ১০০ শতাংশ নিশ্চিত, এটা বাড়িয়ে বলা হবে। আমরা সেই জায়গায় এখনও নেই। '

লন্ডন: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন মানবশরীরে প্রথম দফার পরীক্ষামূলক প্রয়োগ বা ট্রায়ালের ফল বেরিয়েছে। এই ফলাফলে আশার আলোই দেখা গিয়েছে।  এই রিপোর্টের দিকে অধীর প্রতীক্ষায় তাকিয়ে ছিল গোটা বিশ্ব। প্রথম দফার ট্রায়াল অনুযায়ী ভ্যাকসিন নিরাপদ। ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা আশাব্যঞ্জক। ‘দ্য ল্যানসেট’ জার্নালে প্রকাশিত প্রতিবেদনে এমনই উল্লেখ করা হয়েছে। এরইমধ্যে চলতি বছরের শেষে করোনাভাইরাস মোকাবিলায় একটি কার্যকর ভ্যাকসিন হাতে আসার জল্পনায় জল ঢাললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী  বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেই কয়েক মাস আগে করোনাভাইরাস সংক্রমণে মারাত্মক কাবু হয়ে পড়েছিলেন, হাসপাতালে কয়েকদিনের চিকিত্সায় সুস্থ হয়ে ওঠেন। আজ কেন্ট সফরকালে এই নিয়ে আশা, প্রত্যাশা, জল্পনার মধ্যে কিছুটা নিরাশার সুর শোনা যায় তাঁর বক্তব্যে। তিনি বলেন, মন তো চায়, যাতে ১০০ শতাংশ আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যে, এ বছরেই কোভিড-১৯ এর ভ্যাকসিন মিলবে। আপনারা জানেন, এ ব্যাপারে এখন ১০০ টা বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা চলছে। ব্রিটেনে এ ব্যাপারে বিশ্বের শীর্ষস্তরের কয়েকজন বিজ্ঞানী জড়িত আছেন। অক্সফোর্ড প্রোগ্রাম চলছে যেখানে আমরা ইতিমধ্যেই ১০০ মিলিয়ন ডোজ নিশ্চিত করেছি। আরও বেশ কয়েকটি ভ্যাকসিনেও বিনিয়োগ হচ্ছে। একটি ফরাসি, একটি জার্মান—৯০ মিলিয়ন ডোজে ইতিমধ্যেই বিনিয়োগ করছি আমরা। আমি অবশ্য়ই আশাবাদী। আমি প্রতীক্ষার দিন গুনছি। কিন্তু চলতি বা সামনের বছরেই ভ্যাকসিন মিলবে বলে আমি ১০০ শতাংশ নিশ্চিত, এটা বাড়িয়ে বলা হবে। আমরা সেই জায়গায় এখনও নেই। বিজ্ঞানীদের সঙ্গে কথা বলুন, তাঁরা ভাবছেন, বিপুল আন্তর্জাতিক প্রয়াসের ফলে কিছু মিলবেই। তাঁরা বেশ আত্মবিশ্বাসী যে, কোনও না কোনও চিকিত্সা, ভ্যাকসিন বেরবে যা সত্যিই ছবিটা বদলে দেবে। কিন্তু এই মুহূর্তে কি বলতে পারি, আমি ১০০ শতাংশ নিশ্চিত? না। সেজন্যই আমাদের সামাজিক দূরত্ববিধি মেনে চলা, হাত ধোয়া, দোকানে বা সরকারি যানবাহনের মতো বদ্ধ জায়গায় মাস্ক পরা—এসব রীতি-নিয়ম মেনেই চলতে হবে। আমাদের সঙ্ঘবদ্ধ প্রয়াসেই ভাইরাসটাকে দমিয়ে রাখব। হয়তো অশ্বারোহী বাহিনীর পাহাড়় ডিঙিয়ে আসার মতো আসবে ভ্য়াকসিন। কিন্তু এখন বসে বসে তার দিন গুনে গেলে চলবে না। ব্রিটেনের বিজনেস সেক্রেটারি অলোক শর্মা তিনটি আশার আলো দেখানো কোভিড-১৯ ভ্যাকসিন দ্রুত হাতে পাওয়ার জন্য় নতুন ডিল ঘোষণা করেছেন। ট্রায়াল সফল হলে ওই ভ্যাকসিনের ব্যাপক হারে উত্পাদনের জন্য কয়েক মিলিয়ন পাউন্ড বরাদ্দ করেছে জনসন সরকার।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget