এক্সপ্লোর

British PM to Visit India: ২ দিনের ভারত সফরে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ৯ অক্টোবর মুম্বইয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বিস্তৃত আলোচনা

India-UK Relationships: গত জুলাই মাসে ব্রিটেনের সঙ্গে ৯৯ শতাংশ শুল্কমুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে ভারত।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ভারতে আসছেন শীঘ্রই।
  • ভারত ও ব্রিটেনের মধ্যে ৯৯% শুল্কমুক্ত বাণিজ্যচুক্তি হয়েছে।
  • দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা হবে।
  • ভিসন ২০৩৫ রোডম্যাপের অধীনে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা আলোচিত হবে।

নয়াদিল্লি : গত বছর জুলাইয়ে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ভারত সফর। পরের সপ্তাহেই দুই দিনের সফরে ভারত আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। আগামী ৮ ও ৯ অক্টোবর সফর করবেন তিনি। উভয় দেশের মধ্যে মজবুত পার্টনারশিপ গড়ার লক্ষ্যে যা একপ্রকার "মূল্যবান সুযোগ" বলে বর্ণনা করছে ভারতের বিদেশমন্ত্রক। অক্টোবরের ৯ তারিখে মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিস্তৃত আলোচনা করবেন স্টার্মার। 

গত জুলাই মাসে ব্রিটেনের সঙ্গে ৯৯ শতাংশ শুল্কমুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে ভারত। সবমিলিয়ে ২০০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। এই চুক্তির ফলে কোনও রকম শুল্ক ছাড়া ব্রিটেনের বাজারে ভারতের ৯৯ শতাংশ রফতানি যোগ্য পণ্য পৌঁছানোর সিদ্ধান্ত হয়। এতে ভারতের কৃষক, ছোট ব্যবসায়ীরা যেমন উপকৃত হবেন, তেমনই ব্রিটেনে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সাক্ষাতের পর দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে উপকৃত হবেন পশ্চিমবঙ্গের কৃষক, শিল্পী এবং ব্যবসায়ীরাও।

ভারত-ব্রিটেন ৯৯ শতাংশ শুল্কমুক্ত বাণিজ্যচুক্তির আওতায় দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ব্রিটেনে পণ্য যাওয়ার কথা ঠিক হয়। পশ্চিমবঙ্গ থেকে ব্রিটেনে রফতানি করার জন্য বাছা হয় বালুচরী শাড়ি, দার্জিলিংয়ের চা, বঙ্গীয় ঘরানার নতুনগ্রামের কাঠের পুতুল এবং শান্তিকেতনের চামড়া। তামিলনাড়ু থেকে কাঞ্জিভরম শাড়ি, ত্রিপুরের উলের বস্ত্র, হলুদ, তাঞ্জভুরের পুতুল, ভেলোরের চপ্পল এবং তথ্য ও প্রযুক্তি সামগ্রী বাছা হয়।  কেরল থেকে প্রাকৃতিক ও প্রসেসড রবার, হলুদ। জম্মু ও কাশ্মীর থেকে রয়েছে পশমিনা শল, বাসমতি চাল, কাশ্মীরের কেশর, কাশ্মীরে কাঠের তৈরি ব্যাট।

বিদেশ মন্ত্রক জানিয়েছে যে, দুই প্রধানমন্ত্রী তাঁদের আলোচনায় 'ভিসন ২০৩৫'-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ভারত-ব্রিটেন কৌশলগত পার্টনারশিপের বিভিন্ন দিকের উন্নতি পর্যালোচনা করবেন, যা ১০ বছরের রোডম্যাপ। এই রোডম্যাপের মূল স্তম্ভগুলি হল- বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা ও মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক।

আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও দুই প্রধানমন্ত্রীর মধ্যে কথা হবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। মুম্বইয়ে Global Fintech Fest-এর ষষ্ঠ সংস্করণে যোগ দেবেন মোদি ও স্টার্মার। এর পাশাপাশি দুই রাষ্ট্রনেতা শিল্প বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং উদ্ভাবকদের সঙ্গেও আলোচনা করবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India Flight: যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
FSSAI Ban on Alcohol Brand: একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Kashi Biswanath Darshan : কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget