এক্সপ্লোর

সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, আগামীকাল ছাড়া হবে হাসপাতাল থেকে

বাড়িতে পড়াশোনা, লেখালেখির কাজ নিয়েই থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত কয়েকদিন থেকে সেসব থেকে দূরে। তাই আর ভাল লাগছে না তাঁর।

  কলকাতা: আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ, সোমবার উডল্যান্ডস হাসপাতালের তরফে জানানো হয়েছে, ক্যাথিটার খুলে দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কীভাবে বাড়িত থাকবেন তিনি? হাসপাতাল সূত্রে খবর, পরিবারকে সব বুঝিয়ে দেওয়া হয়েছে। সোমবার উডল্যান্ডস হাসপাতাল জানিয়েছে, এদিনই তাঁর ক্যাথিটার ও ধমনীর চ্যানেল খুলে দেওয়া হয়েছে। তবে এখন ৩০ শতাংশ নন ইনভেসিভ ভেন্টিলেটরে রয়েছেন তিনি। উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসক কৌশিক চক্রবর্তী বলেন, আগামীকাল তাঁকে ছুটি দেওয়া হবে। শরীরের সমস্ত প্যারামিটার ঠিক আছে। হাসপাতাল সূত্রে খবর, এখন প্রাক্তন মুখ্যমন্ত্রীর আচ্ছন্ন ভাব নেই। তিনি ভাল ভাবেই কথা বলতেও পারছেন। ইতিমধ্যেই ৫ দিনের অ্যান্টিবায়োটিক কোর্সও শেষ হয়েছে। প্রসঙ্গত, ৯ ডিসেম্বর শ্বাসকষ্ট নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। বাড়িতে পড়াশোনা, লেখালেখির কাজ নিয়েই থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত কয়েকদিন থেকে সেসব থেকে দূরে। তাই আর ভাল লাগছে না তাঁর। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকদের কাছে বাড়ি ফেরার ইচ্ছাপ্রকাশও করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য।  উডল্যান্ডস হাসপাতালের সিইও রুপালি বসু বলেন, সকালে কাগজ পড়েছেন, মুখে নরম খাবার খেয়েছেন, বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িতে গিয়েও, অত্যন্ত সাবধানে থাকতে হবে তাঁকে।

সেরা শিরোনাম

Jadavpur News: যাদবপুরে সিপিএমের পার্টি অফিসে হামলা, কড়া প্রতিক্রিয়া সেলিমের
যাদবপুরে সিপিএমের পার্টি অফিসে হামলা, কড়া প্রতিক্রিয়া সেলিমের
News Live: রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
AJUP Leader Arrest: উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
Malda: ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূতনি
ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূতনি

ভিডিও

CM Suvendu Adhikari:
Rejinagar By Election: দোলাচল কাটিয়ে ভোটের ময়দানে রবিউল আলম চৌধুরী | ABP Ananda
Suvendu Adhikari on TMC |
Suvendu Adhikari on Tribal Development |
Sumit Roy News | শালবনি জমি জালিয়াতির মামলায় ফের CID হেফাজতে সুমিত রায় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget