এক্সপ্লোর

Budget Session: ধর্নায় আছে অথচ আদানি ইস্যুতে কংগ্রেসের ডাকা বৈঠকে আজও নেই TMC, অবস্থানটা কী ?

Budget Session Adani Row : সংসদে রণকৌশল ঠিক করতে বিরোধীদের বৈঠকে গেল না তৃণমূল। ধর্নায় সামিল শান্তনুরা।

নয়াদিল্লি : আদানি ইস্যুতে সংসদে তুলকালাম চলছেই। সপ্তাহের প্রথমদিন থেকেই উত্তাল সংসদ। এদিনও দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভা। দেশজুড়ে  সপ্তাহের প্রথম কাজের দিনেই কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

তার আগে আদানি ইস্যুতে JPC অথবা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবিতে এদিন সংসদ ভবন চত্বরে গান্ধীমূর্তির সামনে ধর্নায় বসে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। ধর্নায় অংশ নেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ও মহুয়া মৈত্র। তবে তার আগে সংসদের অন্দরের রণকৌশল ঠিক করতে, বিরোধীদের বৈঠকে যোগ দেয়নি তৃণমূল। মল্লিকার্জুন খাড়গের ডাকা এদিনের বৈঠকে যোগ দেয় DMK, NCP, JDU, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, শিবসেনা-সহ বাম দলগুলি। কংগ্রেস সূত্রের খবর, সংসদে রাষ্ট্রপতির অভিভাষণের ওপরে ধন্যবাদজ্ঞাপন পর্বের আলোচনায় অংশ নিয়ে, আদানি ইস্যুতে সুর চড়াতে চায় তারা। এ বিষয়ে প্রধানমন্ত্রী কেন চুপ, তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। 


বৈঠকে যোগ দিল না তৃণমূল

দেশের সব জেলায় এলআইসি ও এসবিআই শাখার সামনে বিক্ষোভ দেখাবে  কংগ্রেস। সংসদ ভবন চত্বরে সকাল সাড়ে ১০টায় গাঁধীমূর্তির সামনে কংগ্রেসের ডাকে ধর্না হয়। এই প্রতিবাদে অংশগ্রহণ করল তৃণমূল। কিন্তু সংসদের অন্দরের রণকৌশল ঠিক করতে বিরোধীদের নিয়ে যে বৈঠক ডেকেছিল কংগ্রেস, তাতে যোগ দেয়নি ঘাসফুল শিবিরের কোনও সাংসদ। বৈঠকেই যাননি বাংলার শাসকদলের কোনও প্রতিনিধি। যা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর! আদানি ইস্য়ুতে তৃণমূলের অবস্থান কী? তাহলে কি আদানি ইস্য়ুতে তৃণমূলের অবস্থান নিয়ে অস্পষ্টতা আছে ? এই প্রসঙ্গে একটি ট্যুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন । তাতে তিনি লেখেন, তৃণমূল বিতর্ক চায়, সংসদ অচল করতে চায় না। তিনি আরও লেখেন, ' ভয় পেয়েছে বিজেপি। সংসদে বিতর্ক থেকে পালানোর চেষ্টা করছে। ৬ ফেব্রুয়ারি উভয় কক্ষে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিতর্ক হবে, তখন থেকে মোদি সরকারকে তিরস্কার করার দুর্দান্ত সুযোগ পাওয়া যাবে। 

সেরা শিরোনাম

Puri Accident: পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের
পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget