এক্সপ্লোর

Haryana Bus Fire: তীর্থ করে ফেরার পথে বাসে আগুন, হরিয়ানায় ঝলসে মৃত্যু ৯ জনের, কাঠগড়ায় প্রশাসন

Nuh Bus Fire: শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে হরিয়ানার ন্যু-তে।

নয়াদিল্লি: মথুরা ও বৃন্দাবন থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে। পুণ্যার্থী ভর্তি চলন্ত বাসে ধরে গেল আগুন, তাতে ন'জন পুণ্যার্থীর মৃত্যু হল। আহত হয়েছেন আরও অনেকে। যাত্রীরা সকলেই তীর্থ করে ফিরছিলেন। সেই সময়ই বিপত্তি বাধে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে, ছিলেন মহিলা এবং শিশুও। গভীর রাতে আগুন ধরে যায় বাসটিতে। (Haryana Bus Fire)

শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে হরিয়ানার ন্যু-তে। উত্তরপ্রদেশের মথুরা এবং বৃন্দাবন থেকে তীর্থ সেরে ফরছিলেন যাত্রীরা। সেই সময় কুণ্ডলী-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে আগুন ধরে যায় বাসটিতে। রাত দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে। যাত্রীরা সকলে পঞ্জাবের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। মহিলা এবং শিশু মিলিয়ে একটি পরিবারেরই প্রায় ৬০ জন ছিলেন বাসটিতে। (Nuh Bus Fire)

অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন যাঁরা, তাঁরা সংবাদমাধ্যমে দুর্ঘটনাক বিবরণ দিয়েছেন। জানিয়েছেন, গভীর রাতে হঠাৎ ধোঁয়ার গন্ধ নাকে আসে তাঁদের। সেই সময় বাসটির গা ঘেঁষেই ছুটে যাচ্ছিল একটি মোটর সাইকেল। ওই মোটর সাইকেলের আরোহীই প্রথম বাসটির পিছনে আগুন দেখতে পান। গতি বাড়িয়ে ছুটে এসে বাসের চালককে আগুন লাগার কথা জানান তিনিই। তড়িঘড়ি বাস থামানো হয়। কিন্তু তার পরেও ন'জনকে বাঁচানো যায়নি।  

আরও পড়ুন: Fact Check: '২০১৪ সালে যারা এসেছিল, ২০২৪-এর পরে কি তারা থাকতে পারবে ?' মোদির জয়ে সংশয় নীতিশের ?

বেঁচে ফেরা এক যাত্রী বলেন, "১০ দিন ধরে পবিত্র ধর্মস্থানগুলি ঘুরে দেখতে বাসটি বুক করেছিলাম আমরা। শুক্রবার রাতে তীর্থ সেরে ফিরছিলাম। ঘুমের মধ্যেই নাকে ধোঁয়ার গন্ধ আসে। মোটর সাইকেলের আরোহী বাসের চালককে সতর্ক করেন। এর পর বাস থামানো হয়।" তবে বাস থামানো হলেও, দাউদাউ করে আগুন ধরে যায় গোটা বাসটিতেই। স্থানীয় মানুষজন আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশও। কিন্তু শেষ পর্যন্ত বাসটি পুড়ে ছাই হয়ে যায়। 

স্থানীয়রাই পুলিশকে দুর্ঘটনার খবর জানান। পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল বাহিনীও। কিন্তু স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন ঘণ্টা পরে সাহায্য়  এসে পৌঁছয়। তাই স্থানীরা মিলেই জানলা ভেঙে একে একে যাত্রীদের নামিয়ে আনতে শুরু করেন। পুলিশ এবং প্রশাসন যখন এসে পৌঁছয়, তত ক্ষণে বাসটি পুড়ে ছাই হয়ে যায়। মারা যান ন'জন। মৃতদের মধ্যে রয়েছেন ছয় মহিলা এবং তিন পুরুষ। আহত হয়েছেন আট জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা স্থিতিশীল বলে সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন ইনস্পেক্টর জিতেন্দ্র কুমার। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

সেরা শিরোনাম

Earthquake : ভূমিকম্পের বড় ধাক্কা, কেঁপে উঠল ভারতের একাধিক এলাকার মাটি, ছড়াল আতঙ্ক
ভূমিকম্পের বড় ধাক্কা, কেঁপে উঠল ভারতের একাধিক এলাকার মাটি, ছড়াল আতঙ্ক
Accident News: বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর, দোকান বন্ধ করে ফেরার সময়ই সব শেষ
বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর, দোকান বন্ধ করে ফেরার সময়ই সব শেষ
Jammu News : জম্মুতে ভয়াবহ অগ্নিকাণ্ড ! দাউ দাউ করে জ্বলল গোটা বাজার, পুড়ে ছাই হোটেল
জম্মুতে ভয়াবহ অগ্নিকাণ্ড ! দাউ দাউ করে জ্বলল গোটা বাজার, পুড়ে ছাই হোটেল
ABP Ananda Top 10, 26 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 26 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Kunal Ghosh:
WB Dengue Update: দুশ্চিন্তা বাড়িয়েছে ডেঙ্গি, আজ স্বাস্থ্য ভবনে উচ্চপর্যায়ের বৈঠক | ABP Ananda
BJP News: রবিবার Delhi-তে বিজেপির স্ট্র্যাটেজি-বৈঠক, উপস্থিত Amit Shah, নিতিন নবীনেরা| Gyanesh Kumar
INDI Alliance: ভোটচুরির অভিযোগে পয়লা নভেম্বর Delhi-র রামলীলা ময়দানে জনসভার ডাক দিয়েছে ইন্ডি জোট
CM Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Amit Shah: 'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
Earthquake Hits Afghanistan : কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
Rohit Sharma: নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
Mallikarjun Kharge: 'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Weather Update: আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
Gitanjali Express: ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
Embed widget