এক্সপ্লোর

Himachal Accident: পাহাড় থেকে বাসের উপর পড়ল বিরাট পাথর! উপর দিয়ে কাদার স্রোত, মর্মান্তিকভাবে একাধিকের মৃত্যু হিমাচলে!

Himachal Pradesh Accident: পুলিশ সূত্রে খবর, বিলাসপুরের ভারথির কাছে ভালুতে আচমকাই ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। কেউ কিছু বুঝে ওঠার আগেই বিশাল পাথরের চাঁই গড়িয়ে নিচে পড়ে।

নয়া দিল্লি: মঙ্গলবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধসের ফলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পাথর-কাদা স্রোতের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। এখনও পর্যন্ত খবর, এই ঘটনায় ১৮ জনেরই মৃত্যু হয়েছে। মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

পুলিশ সূত্রে খবর, বিলাসপুরের ভারথির কাছে ভালুতে আচমকাই ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। কেউ কিছু বুঝে ওঠার আগেই বিশাল পাথরের চাঁই গড়িয়ে নিচে পড়ে। সেই সময়ে সেখান থেকে যাচ্ছিল একটি যাত্রীবোঝাই বাস। স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাসপুরের বল্লু সেতুর কাছে হঠাৎ পাহাড় থেকে নেমে আসে বিপুল কাদা ও পাথরের স্রোত। মুহূর্তের মধ্যে ধসের জেরে চাপা পড়ে মারোটান–কালাউল রুটে চলা ওই বাসটি।

বিকট শব্দ শুনে প্রথমে স্থানীয়রা ছুটে গিয়ে ভয়াবহ দৃশ্য দেখতে পান। বাসের ভিতর থেকে যাত্রীদের আর্ত চিৎকার শুনে উদ্ধারের কাজে হাত লাগান। কিন্তু বিশাল আকারের পাথরের চাঁই সরাতে ব্যর্থ হন। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারীরা। জেসিবি মেশিনের সাহায্যে ধ্বংসস্তুপ সরিয়ে শুরু হয় উদ্ধারকার্য।  

এরপর বাসের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় একের পর এক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকারীদের অনুমান দুর্ঘটনাগ্রস্থ বাসটিতে ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল।

ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। মাইক্রো ব্লগিং সাইট 'এক্স' হ্যান্ডলে তিনি লিখেছেন, 'বিলাসপুর জেলার খন্ডুতা বিধানসভা কেন্দ্রের বালুঘাটে ভয়াবহ ভূমিধসের খবর মনকে উথাল-পাতাল করে দিয়েছে। ওই ভূমিধসের কারণে পাথর খসে পড়ে এক বেসরকারি বাসের ১০ যাত্রীর মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা জানতে পারায় মন খারাপ হয়ে পড়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি, দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারকে এমন শোক সামলানোর শক্তি দিন। আহত ও নিহতদের পরিবারের পাশে থাকছে রাজ্য সরকার।'

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, 'হিমাচল প্রদেশের বিলাসপুরে ভূমিধসের ফলে বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমি তাদের প্রিয়জনদের হারিয়েছেন এমন পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।' 

এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, 'হিমাচল প্রদেশের বিলাসপুরে ভূমিধসের ফলে বাস দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এনডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাই।'

 

সেরা শিরোনাম

Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget